Chinmoy Krishna Das: ইউনূসের মুখে ঝামা ঘষে দিল বাংলাদেশ হাইকোর্ট! জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
Hindu Monk Chinmoy Krishna Das: মুখ পুড়ল মহম্মদ ইউনূসের! প্রধান উপদেষ্টার মুখে কার্যত ঝামা ঘষে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন দিল বাংলাদেশ হাইকোর্ট। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ওপার বাংলা। দলে দলে হিন্দু সংখ্যালঘুরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। যার প্রভাব পড়ে কলকাতা সহ গোটা দেশেই।
সংখ্যালঘু অত্যাচার এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের গ্রেফতারের প্রতিবাদে তীব্র হয় আন্দোলন। ঘেরাও করা হয় বাংলাদেশ হাই কমিশনের অফিসও। একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দীর্ঘ লড়াই'য়ে অবশেষে মিলল ফল। দীর্ঘ পাঁচ মাস পর জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Hindu Monk Chinmoy Krishna Das)।

আজ বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে সে দেশের শীর্ষ আদালত ইসকনের সন্নাসীর জামিন মঞ্জুর করে। যা ইউনুস সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও তাঁর জেলমুক্তি নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে। প্রথমত আগামী কয়েকদিন বাংলাদেশে ছুটি আছে। ফলে এই সময় জেলমুক্তি হওয়াটা সমস্যার বলছেন অনেকেই।
অন্যদিকে এও শোনা যাচ্ছে এই রায়ের বিরুদ্ধে ফের একবার আদালতে পিটিশনে যেতে পারে মহম্মদ ইউনুস সরকার। আর তা আজ বুধবারই দায়ের করা হতে পারে শোনা যাচ্ছে। আর তা হলে হিন্দু নেতার আইনি জটিলতা বাড়তে পারে বলে আশঙ্কা। যদিও জেল থেকে সন্নাসীকে আজ বুধবারই বের করতে সবরকম চেষ্টা চালাচ্ছেন অনুগামীরা।
Hindu Monk Chinmoy Krishna Das: এক নজরে ঘটনা!
বলে রাখা প্রয়োজন, ২০২৪ সালের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
পরে ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সময় হঠাত করেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে জেলেই বন্দি চিন্ময়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications