ফের হিন্দু নিধন বাংলাদেশে! পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন, বর্বরোচিত ঘটনায় শিউরে উঠল বিশ্ব
বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভের মধ্যেই তৈরি হলো এক চাঞ্চল্যকর ঘটনা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। নিহতের নাম দীপু চন্দ্র দাস, বয়স ৩০। অভিযোগ উঠেছিল যে, তিনি ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। মৃত্যুর পর তাঁর দেহটিকে আগুন লাগানো হয় বলেও খবর।

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। একটি কারখানায় অনুষ্ঠানের সময় ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। সেই কথা ছড়িয়ে পড়ার পরেই পরিস্থিতি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ক্ষুব্ধ লোকজন তাঁকে মারধর করতে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জনতা মৃত দেহটিকে বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে গাছে বেঁধে রাখে এবং আগুন ধরিয়ে দেয়। পরে জাতীয় সড়কের উপরেও ওই দেহটি পুড়িয়েও দেওয়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
এই ঘটনাটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিন্দা করেছে। সরকার জানিয়েছে যে, এই ধরনের হিংসা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব না। এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনের এবং বাংলাদেশের ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। গতকাল রাতেই বিক্ষোভকারীরা বাংলাদেশের দুই সংবাদপত্র 'প্রথম আলো' এবং 'দ্য ডেলি স্টার'-এর দফতরে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।












Click it and Unblock the Notifications