Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan Blast: রেল স্টেশনের মধ্যেই প্রবল বিস্ফোরণ পাকিস্তানে, মৃত ২৪, আহত ৪০

Pakistan Blast: বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! বালুচিস্তানের কোটা রেল স্টেশনে প্রবল এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পাকিস্তানের পুলিশের বিশাল টিম। পুরো ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কীভাবে এত বড় এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি (Pakistan Blast) ।

Pakistan Blast

তবে বালোচিস্তান লিবারেশন আর্মি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পরেই পাকিস্তানের সমস্ত রেল স্টেশনের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে হাই অ্যালার্টও।

জানা যাচ্ছে, কোটা রেল স্টেশনের বুকিং কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রেন যখন প্লাটফর্মে ঢুকছে সেই সময়তেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর থেকে শব্দ শোনা যায়। এমনকি কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রাথমিক ভাবে হিমশিম খান আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে চারপাশ।

শুধু তাই নয়, চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দেহ। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তান পুলিশের বিশেষ টিম। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রবল বিস্ফোরণে ২০ জনের মৃত্যু হলেও সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাকিস্তানে। বহু মৃত্যু হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan Blast)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+