Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অপমানবোধে রাষ্ট্রপতি পদ ছাড়ার ইঙ্গিত দিলেন মহম্মদ শাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন যেন আর রাষ্ট্রপতি ভবনে থাকতে চাইছেন না। নিজের পদ থেকেই তিনি অপমানিত বোধ করছেন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শেষ হলেই তিনি বিদায় নেবেন।

৭৫ বছরের শাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু গত সাত মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুসের সঙ্গে তাঁর একবারও বৈঠক না হওয়া তাঁর মনোকষ্টকেই আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি।

শাহাবুদ্দিনের অভিযোগ, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলি থেকে রাষ্ট্রপতির ছবিই সরিয়ে দেওয়া হয়েছে রাতারাতি। তাঁর কথায়, "রাষ্ট্রপতির ছবি থাকে এটা তো রাষ্ট্রেরই মর্যাদা। কিন্তু এক রাতের মধ্যে সব ছবি তুলে দেওয়া হল! আমি গভীরভাবে অপমানিত।"

তিনি আরও জানান, এ ঘটনা সম্পর্কে তিনি চিঠি লিখে ইউনুসকে অবগত করলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর আশঙ্কা, এই 'ছবি সরানোর' পদক্ষেপ জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে, তাঁকে যেন ইচ্ছে করেই গুরুত্বহীন করে তোলা হচ্ছে।

তবে সাংবিধানিক দায়িত্বের কারণেই তিনি এখনও পদে থেকে যাচ্ছেন। তাঁর ভাষায়, "আমি যেতে চাই। কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্বে থাকতে হবে সংবিধান তাই বলছে।"

বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ এই সময়ের মধ্যে চলবে ভোটগ্রহণ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন আশ্বস্ত করেছেন, নির্বাচন হবে "স্বচ্ছ, নিরপেক্ষ ও অর্থবহ"।

এই নির্বাচনই হতে চলেছে শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় ভোট। ২০২৪ সালের অগাস্টে ব্যাপক গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। তারপর থেকেই দেশের শাসনভার সামলাচ্ছেন মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

এদিকে ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। তাঁকে ও তাঁর দলের আরেকজন নেতাকে দ্রুত ভারতে থেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+