তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধ শুরু হামাসের, ইজরায়েলের বিরুদ্ধে প্রস্তুতি ইরানেরও
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। এদিন হামলা ইজরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল-কাসাম ব্রিগেড এই মামলার দায় স্বীকার করেছে। শুধু তেল আবিবেই নয় শহরতলিতেও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে।
এদিকে হামাসের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, তারা তেল আবিবে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে তারা তেল আবিব ও আশপাশের এলাকা লক্ষ্য করে দুটি M90 রকেট হামলা চালিয়েছে।

গত কয়েক মাসে প্রথম হামলা
গত কয়েকমাসের মধ্যে হামাস এই প্রথমবার ইজরায়েলের বিরুদ্ধে হামলা চালাল। তবে কিছুক্ষণের মধ্যে ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে একটি রকেট তেল আবিবের কাছে সমুদ্রে গিয়ে পড়েছে।
সেনাদের ছুটি বাতিল
এদিকে এই পরিস্থিতি ছুটিতে থাকা সব সেনা অবিলম্বে বাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের প্রতিশোধের ভয়ে সেনাদের অবিলম্বে আজারবাইজান ও জর্জিয়া ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানকে সতর্ক করে বলেছে, তারা শত্রুদের ঘোষণা ও বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
সতর্কবার্তা হোয়াইট হাউসের
মধ্যপ্রাচ্যে ওই উত্তেজনার মধ্যে আমেরিকা ইজরায়েলকে সতর্ক করে বলেছে ইরান যে কোনও সময় হামলা চালাতে পারে। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা হামলার মোকাবিলায় পুরোপুরি তৈরি।
গত ৭ অক্টোবর প্রথম হামলা চালায় হামাস
গত বছরের সাত অক্টোবর প্রথমে হামাস ইজরায়েলে হামলা চালায়। তারপর থেকে দশ মাস ব্যাপী যুদ্ধে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় লক্ষ মানুষ। অন্যদিকে হামাসের হামলায় বারোশো ইজরায়েলির মৃত্যু হয়েছে। প্রায় আড়াইশো ইজরায়েলিকে বন্দি করেছে হামাস।












Click it and Unblock the Notifications