Abdul Rehman Makki: আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা গায়ে, ২৬/১১ মুম্বই হামলার চক্রীর পাকিস্তানে মৃত্যু

Abdul Rehman Makki: পাকিস্তানে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai Attack) চক্রী হাফিজ আবদুল রহমান মক্কির। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থতা নিয়ে লাহোরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। শুক্রবার হার্ট অ্যাটাকে মারা যায় লস্কর জঙ্গিগোষ্ঠীর শীর্ষ এই নেতা।

১৯৫৪ (মতান্তরে ১৯৪৮) সালের ১০ ডিসেম্বর জন্ম হাফিজ আবদুল রহমান মক্কির। লস্কর ই তইবা জঙ্গিগোষ্ঠীর একাধিক শীর্ষ পদে ছিল মক্কি। সন্ত্রাসবাদ কায়েম করতে টাকাও তুলত সে। জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের প্রচার করা ও যুব সম্প্রদায়ের মগজধোলাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রসংঘ তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল।

Abdul Rehman Makki

লস্কর ই তইবার (Lashkar-e-Taiba) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাথায় ছিল এই মক্কি। পরিচালন সমিতির 'সুরা'-র সদস্যও ছিল। সম্পর্কে লস্কর ই তইবার প্রধান হাফিজ মহম্মদ সইদের শ্যালক এই হাফিজ আবদুল রহমান মক্কি। একাধিক বড় জঙ্গি হামলার নেপথ্যের নায়ক এই মক্কি।

২০০০ সালের ২২ ডিসেম্বর লালকেল্লায় জঙ্গি হামলা থেকে শুরু করে ২০০৮ সালের ১ জানুয়ারি রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২৬/১১-এর মুম্বই জঙ্গি হামলা, ২০১৮-তে শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ওই একই বছরের ৩০ মে বারামুলায় জঙ্গি হামলা ও সেবছরই অগাস্টে বান্দিপোড়ায় সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী ছিল এই মক্কি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালের ৭মে হায়দরাবাদের থিয়েটারে আইইডি বিস্ফোরণের নেপথ্যের গোটা পরিকল্পনা ছিল হাফিজ আবদুল রহমান মক্কির। ওই বিস্ফোরণের ঘটনায় ৪ জন আহতও হন।

২০১৯ সালের ১৫ মে পাকিস্তান সরকার মক্কিকে গ্রেফতার করে ও লাহোরের বাড়িতে গৃহবন্দি (House Arrest) করে রাখে। ২০২০ সালে পাকিস্তানি আদালত তাকে জঙ্গিবাদে অর্থসাহায্যের অপরাধে দোষীসাব্যস্ত করে ও কারাবাসের নির্দেশ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+