পর পর গুলি! বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা, আহত বহু, নিহত ১০, কী কারণে এই মানুষ হত্যার চেষ্টা?
অস্ট্রেলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে গোটা জায়গা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে অনেকেই। খবরটি পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাধারণ মানুষকে সেই এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে যে, বন্ডি এলাকায় একটি গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁরা সেই সময় ওই এলাকায় ছিলেন, তাঁদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে এবং পুলিশের নির্দেশ মেনে চলতে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় এক সংবাদমাধ্যম দাবি করেছে যে, সেই এলাকায় পরপর কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, গুলির আওয়াজ এবং পুলিশের সাইরেনের মধ্যে মানুষজন ভয়ে দৌড়ে পালাচ্ছেন। পুরো এলাকায় এক বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে।
এই ঘটনার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese)-এর দফতরেও জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে যে, তারা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং সাধারণ মানুষকে সেখানকার স্থানীয় পুলিশের নির্দেশ মানার অনুরোধ করেছে।
অন্যদিকে, পুলিশ বন্ডি সৈকতের কিছু অংশ ঘিরে ফেলেছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানকার বাসিন্দা এবং পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications