গ্লেনমার্কের হাত ধরে করোনার জাপানি প্রতিষেধক ফাভিপিরাভির তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু ভারতে
করোনার জাপানি প্রতিষেধক ফাভিপিরাভির তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হল ভারতে। দেশের প্রথম সংস্থা হিসাবে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস হাতে ধরেই চলছে এই পরীক্ষা-নিরীক্ষা।

ইবোলা ভাইরাস মহামারীর সময়েও কার্যকরী ভূমিকা নেয় এই ওষুধ
এতদিন জাপানের ইনফ্লুয়েঞ্জার ওষুধ হিসাবেই এতদিন সুখ্যাতি ছিল ফাভিপিরাভির। ফুজিফিল্ম কোম্পানির অধীনস্থ টয়োমা কেমিক্যালস এই ওষুধ নির্মাতা বলে জানা যাচ্ছে। ২০১৪ সালে জাপানে এই ওষুধ স্বীকৃত হয় এবং আভিগান নামে বাজারজাত করা হয়। ইবোলা ভাইরাস মহামারীর সময়ে জাপান ফাভিপিরাভিরকে আপৎকালীন ওষুধ হিসেবে ব্যবহার করেও মৃত্যুর হার কমানো গিয়েছিল বলে জানা যায়।

গ্লেনমার্কের হাত ধরে বাজারজাত হতে পারে এই ওষুধ
সূত্রের খবর, গ্লেনমার্ক তার ইন-হাউস আর এন্ড ডি টিমের মাধ্যমে এই প্রাণদায়ী ওষুধেক উত্পাদন শুকরু করেছে বলে জানা যাচ্ছে। সাফল্য পেলে আগামীতে এই ওষুধটি ‘ফাবিফ্লু' ব্রান্ডনেমের আওয়াত বাজারজাত করা হবে বলেও জানা যাচ্ছে। গ্লেনমার্ক ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা, যারা ভারতে কোভিড -১৯ রোগীদের উপর পরীক্ষা শুরু করার জন্য প্রথম সরকারি অনুমোদন পায়।

করোনায় মৃত্যুর হার কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে ফাভিপিরাভির
তুলনামূলক ভাবে কম করোনা সংক্রামিত রোগী বা যাদের মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কম তাদের শরীরে এই ওষুধ ভাল কাজ দিচ্ছে বলে গবেষকেরা জানাচ্ছেন। করোনা করোনা আক্রান্ত রোগী মৃত্যু মুখে পতিত হওয়ার আগে ফাভিপিরাভির অনেকটা ঢাল হিসাবে কাজ করছে বলেও মত চিকিত্সকদের।

অনুমোদন মেলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকেও
এর আগে ইতিমধ্যেই ক্লিনিকাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) থেকে এই ওষুধ প্রয়োগের ব্যাপারে অনুমোদন মিলে। তারপরেই প্রাথমিক ভাবে ইন্ডিয়ান কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) করোনা মোকাবিলায় দ্রুত ফাভিপিরাভির এবং ফাইটোফর্মাসিউটিকাল নামের দুটি ওষুধের প্রয়োগ শুরু করে।












Click it and Unblock the Notifications