করোনাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বেচ্ছায় সংক্রামিত হয়েছিলেন, যুদ্ধ জয়ে কী জানালেন জার্মান মেয়র
করোনাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বেচ্ছায় সংক্রামিত হয়েছিলেন, যুদ্ধ জয়ে কী জানালেন জার্মান মেয়র
যুদ্ধ জয়ে মরিয়া হয়েই প্রকাশ্যে করোনা ভাইরাসকে চ্যালেঞ্জ জানিয়েছিলে জার্মানির মেয়র। সাম্প্রতিক কালের মানবজাতির সবচেয়ে বড় শত্রুর কতটা শক্তি তা যাচাই করতেই সম্মুখ সমরের আহ্বান জানিয়ে স্বেচ্ছায় করোনা সংক্রামিত হয়েছিলেন তিনি। যুদ্ধ জয় করেছেন ঠিকই। কিন্তু করোনার হিংস্রতাও যে কম নয় তা স্বীকার করে নিয়েছেন।

করোনাকে চ্যালেঞ্জ
অসম্ভবকে সম্ভব করার একটা জেদ মানুষের মধ্যে আদিমকাল থেকে রয়ে গিয়েছে। সেকারণেই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী হওয়ার শিরোপাটা মানুষের কাছেই রয়ে গিয়েছে। সেই অসম্ভবকে সম্ভব করার জেদ নিয়ে করোনােক চ্যালেঞ্জ জানিয়ে স্বেচ্ছায় সংক্রামিত হয়েছিলেন জার্মানির বার্লিনের মেয়র স্টিফেন ভন ডিসেল।

কাবু করেছে করোনা
যুদ্ধে ডিসেলের জয় হয়েছে ঠিকই, কিন্তু করোনা ভাইরাসের শক্তিও যে কম ছিল না সেটা স্বীকার করে নিয়েছেন। জার্মানির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জিসেল জানিয়েছেন, 'যতটা কল্পনা করেছিলাম তার থেকে অনেকবেশি ক্ষতিকর করোনা ভাইরাস। অনেকদিন পর্যন্ত আমাকে কাবু করে রেখেছিল। নিেজর ইমিউনিটি বাড়ানোর জন্যই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। কিন্তু দেখলাম একা বেশ ভাল রকমের ক্ষতিকর। আর কেউ এই ভাইরাসে সংক্রামিত হোক সেটা চাই না।'

নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন
এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে আরও বেশ কয়েকদিন নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন বলে জানিয়েছেন জার্মান মেয়র। তাঁর এই অভিজ্ঞতা অনেক মানুষের কাছেই শিক্ষনীয়, যাঁর কোয়ারেন্টাই থাকা বা লকডাউনে ঘরেবন্দি থাকাকে গুরুত্ব দিচ্ছেন না।












Click it and Unblock the Notifications