Adani Bribery Case: ঘুষকাণ্ডে গৌতম-সাগর আদানিকে আমেরিকায় সমন, গুজরাটের বাড়িতে চিঠি; ২১ দিনের মধ্যে জবাব তলব

Adani US Bribery Case: ঘুষকাণ্ডে এবার গৌতম আদানি ও সাগর আদানিকে সমন (Summon) পাঠাল যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (SEC)। সোলার পাওয়ার চুক্তিতে ২,২০০ কোটির ঘুষ মামলায় আমেরিকায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে। শনিবার দুই শিল্পপতির বাড়িতে এসে পৌঁছল সমনের চিঠি।

অফিসিয়াল বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে দুই শিল্পপতির বাড়িতে। আহমেদাবাদে শান্তিবন ফার্মে গৌতম আদানির বাসভবন ও বোড়াকেভে সাগর আদানির বাড়িতে এসে পৌঁছেছে সমনের বিজ্ঞপ্তি (Summon Notice)। ২১ দিনের মধ্যে দুই শিল্পপতির জবাব তলব করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন।

Gautam Adani

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ২১ নভেম্বর দুই শিল্পপতিকে তলবের ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক সমনের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি মেলার পরদিন থেকেই সময় গোনা হবে। প্রত্যুত্তর জানাতে হবে আদালতকেও। জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ীই রায় ঘোষণা করা হবে।

সোলার এনার্জি সাপ্লাইয়ের (Solar Energy Supply) কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আমেরিকার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি আমেরিকার। গৌতম আদানি,সাগর আদানি-সহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

নিউইয়র্কের আদালতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গোষ্ঠী। এনিয়ে তারা বিবৃতিও জারি করে জানায়, "আদানি গোষ্ঠী আইন বিরুদ্ধে কোনও কাজ করেনি। এব্যাপারে আমরা সমস্ত অংশীদারি ও কর্মীদের আশ্বস্ত করছি। আমরা স্বচ্ছতা বজায় রেখেই যাবতীয় চুক্তি করেছি।"

এদিকে, আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ভাইপো সাগর আদানির হোয়াটসঅ্যাপ চ্যাট (Whatsapp Chat) থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি সেদেশের বিচারবিভাগের। ঘুষ দেওয়ার চক্রান্ত ফাঁস হতে পারে বলে চ্যাটে আশঙ্কা প্রকাশ করেছিলেন সাগর আদানি, এমনটাই দাবি আমেরিকার গোয়েন্দাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+