পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করে দিল লন্ডনের আদালত
ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক প্রতারণা মামলায় জড়িত দেশের অন্যতম ধনকুবের ব্যবসায়ী বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল লন্ডনের আদালত। ভারতের একাধিক ব্যাঙ্কের একটি কনসর্টিয়ামের মামলায় বিজয়কে দেউলিয়া ঘোষণা করা হয়। অই কনসর্টিয়ামের নেতৃত্বে ছিল এসবিআই। ফলে লন্ডন আদালতের এই ঘোষণায় স্বভাবতই সাফল্যের মুখ দেখছে ভারতের বিভিন্ন ব্যাঙ্কগুলি।

মামলায় ব্যাঙ্কগুলির জয়ে কোন বিপাকে বিজয়?
লন্ডন হাইকোর্টে এদিনের রায়ে বিজয় মালিয়ার বিপাক আরও বাড়তে শুরু করে দিল। এরফলে ব্যাঙ্কগুলি এবার বিজয় মালিয়ার সম্পত্তিতে হাত দিতে পারবে। মনে করা হচ্ছে এই পদক্ষেপের হাত ধরে বিজয় মালিয়ার সম্পত্তি এবার ক্রোক করতে সেভাবে বড় বাধা থাকবে না ব্যাঙ্কগুলির সামনে।

বিজয়ের বিরুদ্ধে বড় জয়
প্রসঙ্গত, এদিন লন্ডন হাইকোর্টের নির্দেশের জপর বিজয় মালিয়া হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে পের উচ্চতর আদালতে মামলার আর্জি জানান। তবে আদালত সেই আর্জি খারিজ করেছে। ফলে বড়সড় বিপাকেই বিজয় পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে । অন্যদিকে, ব্যাঙ্কগুলির সামনে এই ঘটনা বড় জয়।

১৩ টি ব্য়াঙ্ক সংঘবদ্ধ বিজয়ের বিরুদ্ধে
এদিকে জানা গিয়েছে, এদিনের মামলায় বিজয় মালিয়ার বিরুদ্ধে, ব্যাঙ্ক অফ বরোদা, এসবিআই, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিনধ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, আইডিবিআই,ফেডারাল ব্যাঙ্ক, সহ একাধিক ব্যাঙ্কিক প্রতিষ্ঠান পদক্ষেপ নেয়। যা তাদের সাফল্য ডেকে আনে বিজয় মালিয়ার বিরুদ্ধে।

ব্যাঙ্কিং পরিষেবা ঘিরে প্রবল জালিয়াতি
প্রসঙ্গত, একাধিক ভারতীয় ব্যাঙ্ক থেকে প্রচুর টাকা ঋণ নিয়ে তা জালিয়াতি করেন বলে অভিযোগ রয়েছে ধনকুবের বিজয় মালিয়ার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রায় ৯ হাজার কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলা রয়েছে।












Click it and Unblock the Notifications