নির্বাচন পরবর্তী প্রথম জনসভা থেকেই ফের ‘ভোটে কারচুপির’ অভিযোগে সরব ক্ষুব্ধ ট্রাম্প
ভোটে কারচুপি করেই আমাদের নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, ফের সরব ট্রাম্প
পরাজয় নিশ্চিত জেনেও এখনও হোয়াইট হাউসের মায়া ত্যাগ করতে পারছেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই জর্জিয়া ও অ্যারিজোনার গর্ভনরকে ফোন করে নির্বাচনী ফলাফলে হেরফেরের জন্য চাপ দিচ্ছেন বলেও শোনা গেছে। এমতাবস্থায় এবার ফের মার্কিন নির্বাচন নিয়ে ভিত্তিহীন দাবি করে বসলেন ট্রাম্প। এদিন জর্জিয়ার ভালডোস্টায় প্রথম নির্বাচন পরবর্তী জনসভায় এই দাবি করেন ট্রাম্প।

এদিকে ফলপ্রকাশের পর ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের জয় সুনিশ্চিত হয়ে যাওয়ার পর ভোট গণনায় কারচুপির অভিযোগে সরব হন তিনি। এমনকী পুর্নগণনার দাবি তুলে আদালতেরও দ্বারস্থ হন তিনি। যদিও পর্যাপ্ত প্রমাণাদির অভাবে সেখানেও মুখ থুবড়ে পড়েন তিনি। কিন্তু তাতেও খান্তি না হয়ে নির্বাচন পরবর্তী প্রথম জনসভাতে এসে ট্রাম্পের দাবি, “আমরাই জিতছিলাম কিন্তু শেষপর্বে শেষে গণনায় বড়সড় কারচুপি করা হয়। কিন্তু হাল ছাড়ার কোনও কারণ নেই। আমরা এর জবাব দেবই।”
এদিকে ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পর্বের করোনা সংক্রমণ শুরু হয়েছে আমেরিকার একটা বিস্তৃর্ণ অঞ্চলে। অন্যদিকে ভোট পূর্ববর্তী সময় হোক বা ভোট পরবর্তী সময়, করোনাকে বিশেষ তোয়াক্কা করেননি ট্রাম্প। আক্রান্তও হয়েছেন মারণ ভাইরাসের থাবাও। তবুও এদিনের জনসভাই ছিল কার্যত মাস্ক-বিহীন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মার্কিন রাজ্য-রাজনীতিতে। অন্যদিকে বর্তমানে একপ্রকার বাধ্য হয়ে হার স্বীকার করলেও ২০২৪-এর নির্বাচনেও নিজেকে প্রাসঙ্গিক রাখবেন বলে সাফ জানিয়ে দিলেন ট্রাম্প। এমনকী বাইডেনকে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন তিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications