নতুন জার্মান চ্যান্সেলর হতে চলেছেন ফ্রিডরিক মার্জ, কে তিনি আর কাকে পরাজিত করলেন, জানেন কী?

জার্মানির সাধারণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-এর নেতা ফ্রিডরিখ মার্জ জার্মান চ্যান্সেলর হতে চলেছেন। তার দল জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সেন্ট্রাল-লেফট সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)-কে পরাজিত করেছে।

জার্মান সম্প্রচারক এআরডি-এর তথ্য অনুসারে, মার্জের নেতৃত্বাধীন সিডিইউ-সিএসইউ জোট ২৮.৫% ভোট পেয়েছে, যেখানে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পেয়েছে ২০.৭% ভোট।

Friedrich Merz

রবিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল স্পষ্ট হতে শুরু করলে, মার্জ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "জার্মানি আবারও নির্ভরযোগ্যভাবে শাসিত হবে"।

ফ্রিডরিখ মার্জ: রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচিতি

  • ফ্রিডরিখ মার্জ ১৯৫৫ সালের ১১ নভেম্বর জার্মানির ব্রিলন শহরে জন্মগ্রহণ করেন। আইনজীবী পরিবারের সদস্য হওয়ায় তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯৭২ সাল থেকেই সিডিইউ-এর সঙ্গে যুক্ত ছিলেন
  • এরপর ১৯৮৯ সালে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন
  • ১৯৯৪ সালে তিনি জার্মান ফেডারেল পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে প্রবেশ করেন
  • ২০০০ সালে তিনি সিডিইউ-এর সংসদীয় নেতা হন, তবে ২০০২ সালে অ্যাঞ্জেলা মার্কেলের কাছে এই পদ হারান
  • ২০০৯ সালে তিনি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেন এবং আইন ও অর্থনীতি খাতে কাজ করতে থাকেন
  • ২০১৮ সালে অ্যাঞ্জেলা মার্কেলের অবসরের কথা ঘোষণা হওয়ার পর তিনি রাজনীতিতে ফের ফিরে আসেন
  • ২০২২ সালে তিনি সিডিইউ-এর জাতীয় চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের নেতৃত্ব গ্রহণ করেন
  • আর এবার জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার নিতে চলেছেন ফিডরিখ মার্জ

ফ্রিডরিখ মার্জের সামনে এখন দুইটি বড় চ্যালেঞ্জ রয়েছে - ১) জার্মান অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং ২) অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া

নির্বাচনে জয়ের পর এখন তার প্রধান কাজ হল একটি কার্যকর জোট সরকার গঠন করা এবং দেশের নেতৃত্ব গ্রহণ করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্জের সরকার গঠনের প্রক্রিয়া জার্মানির ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+