হিংসার জন্য দায়ী ভিডিও গেম! বাবা-মায়ের প্রতি বার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
ফ্রান্সে ঘটে চলা দাঙ্গার জন্য ভিডিও গেমকেই দায়ী করলেন ফরাসি রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারে তিনি বিশেষ বার্তা দিলেন বাবা-মায়ের প্রতি। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, এই অবস্থায় বাবা-মাকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে অভিভাবকদের।
ফ্রান্সে তিন দিনেরও বেশি সময় ধরে দাঙ্গা চলছে। ট্রাফিক স্টপ চলাকালীন এক কিশোরের মৃত্যুর ঘটনা ও তারপর তিন দিন-রাতের দাঙ্গার নেপথ্যে ভিডিও গেমস রয়েছে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রপতি। দেশে চলমান হিংসার ঘটনা নিয়ে একটি নিরাপত্তা বৈঠকের সময় ম্যাক্রোঁ এই কথা বলেন।

তিনি বলেন, "মাঝে মাঝে মনে হয় রাস্তায় বসে ভিডিও গেমের নেশায় বুঁদ হয়ে থাকছে যুব সমাজ। এই অবস্থায় অভিভাবকদের উচিত তাদের সন্তানদের রাস্তা থেকে তুলে আনা। তাদের বোঝানো। এই ভিডিও গেম থেকে দূরে রাখতে না পারলে দাঙ্গা চলতেই থাকবে।
এই দাঙ্গায় গ্রেফতার হওয়া অনেকেই তরুণ প্রজন্মের। বাবা-মায়ের দায়িত্ব তাদের বাড়িতে রাখা। তাই প্রত্যেকের মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ পিতামাতার দায়িত্ব সম্পূর্ণরূপে প্রয়োগ করা। ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ আরও অভিযোগ করেছেন, দাঙ্গাগুলি স্ন্যাপচ্যাট এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনলাইনে সংগঠিত হয়েছিল।
ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁ দাঙ্গার সঙ্গে সম্পর্কিত সবথেকে সংবেদনশীল বিষয়বস্তুগুলি সরানোর জন্য তাঁদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা তাদের দেখেছি স্ন্যাপচ্যাট, টিকটক ও আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এইসব জায়গা থেকে হিংসাত্মক সমাবেশের আয়োজন করা হয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রপতির আরো অভিযোগ, হিংসার অনুকরণ করা হচ্ছে। তরুণ সমাজ বাস্তবের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। তিনি বলেন, সরকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো নিয়ে কড়া অবস্থান নিচ্ছে। যাঁরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং হিংসার প্রচার করছে তাদের পরিচয় প্রকাশ করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি।
তিনি বলেন, হিংসা দমন করতে প্রায় ৪০ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং ৮৭৫ জনকে রাতারাতি গ্রেফতার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে বলা হয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া অনেকের বয়স মাত্র ১৪ থেকে ১৫ বছর। ম্যাক্রোঁ বলেন, দাঙ্গা নিয়ন্ত্রণে আরও পুলিশ মোতায়েন করা হবে।












Click it and Unblock the Notifications