ফের বাংলাদেশ! তেলের টাকা চাইতেই প্রাণ গেল, গাড়ি চাপা দিয়ে হিন্দু যুবককে খুন প্রাক্তন BNP নেতার
দিনের পর দিন একই ছবি! বাংলাদেশে ফের নৃশংস হত্যার শিকার হয়েছেন এক হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলায়। পেট্রোল পাম্পে তেল ভরানোর পর টাকা চাইতে গেলে গাড়ি চাপা দিয়ে ওই যুবককে হত্যা করা হয় বলে অভিযোগ।

নিহতের নাম রিপন সাহা বয়স ৩০ বছর। তিনি গোয়ালন্দ মোড়ের একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। গত শুক্রবার ডিউটির সময় একটি কালো রঙের এসইউভি গাড়িতে প্রায় ৫ হাজার টাকার তেল ভরানো হয়। কিন্তু টাকা না দিয়েই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই চালক। রিপন গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে প্রাপ্য টাকা চাইতে গেলেই, চালক গাড়ি চালিয়ে তাঁকে পিষে দেয়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্ত সেই গাড়িটি এক প্রাক্তন বিএনপি নেতার। গাড়ির মালিকের নাম আবুল হাসান ওরফে সুজন। সেই গাড়ির চালক কামাল হোসেন। তাদের দু'জনকেই গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে। মাথায় এবং মুখের চোটে গুরুতর ভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপনের।
এই ঘটনা পর ফের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একের পর এক হিন্দু হত্যার অভিযোগ এসেই চলেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে একাধিক নৃশংস ঘটনার খবর সামনে এসেছে। যে কারণে পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগ বাড়ছে।












Click it and Unblock the Notifications