বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদ মাশরাফি মোর্তাজার
ইস্কন মন্দির থেকে দুর্গাপুজোর মণ্ডপ, সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর-দোকানপাট ভাঙচুর, লুঠ! সবমিলিয়ে অশান্ত বাংলাদেশ। উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। যার আঁচ এসে পড়েছে এ রাজ্যেও। দাঙ্গার ঘটনা যারা ঘটায় তাদের কোনও জাত হয় না। ধর্মের জিগির তুলে কায়েমি উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই এ ধরনের ঘটনা যে ঘটানো হয় তেমনটাই অভিমত বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিকল্পিত ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন অনেকে। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলা তথা ভারত থেকেও আর্জি জানানো হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা দেখে ব্যথিত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা।

বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নড়াইল-২ আসন থেকে ২৭১২১০ ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। চলতি টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে। আজ ওমানের বিরুদ্ধে মাহমুদুল্লাহর দলের কার্যত ডু অর ডাই ম্যাচ, টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে থাকতে হলে। তার আগে মাশরাফির একটি ফেসবুক পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের পরাজয়ের ঘটনা দিয়ে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন মাশরাফি। তাঁর কাছে এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মাশরাফি ফেসবুক পোস্টে লিখেছেন, কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো স্বপ্ন,কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমেষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন। সংখ্যালঘু হিন্দুদের পাশে থেকে দেওয়া মাশরাফির এই বার্তার প্রশংসাও করেছেন অনেকে, অন্তত যেখানে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন অনেকে।
হাসিনা সরকারকে অপদস্থ করতেই এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন শাসক দলের অনেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার মূল অভিযুক্তরা পালিয়ে বেড়ালেও তাদের গ্রেফতার করা হবে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে, তাদের জবাব দিতেই হবে। কুমিল্লার পুজোমণ্ডপে যারা ভাঙচুর ও হামলা চালিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধী ধরা পড়লেই কী কারণে এই ঘটনা তা প্রকাশ্যে আসবে। আপাতত ওই অপরাধীরা গা ঢাকা দিয়ে অবস্থান বদলাচ্ছে। মন্ত্রী বলেন, কোনও পূজামণ্ডপে আগে এমন ঘটনা ঘটেনি। কিন্তু এবার দেখা গেল। চাঁদপুরে পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি তখন গুলি চালাতে বাধ্য হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications