ট্রাম্পের হারে খানিক স্বস্তিতে টিকটক, নিষেধাজ্ঞা তোলার দাবিতে আদালতের দ্বারস্থ বাইটড্যান্স
ট্রাম্পের হারে খানিক স্বস্তিতে টিকটক, নিষেধাজ্ঞা তোলার দাবি আদালতের দ্বারস্থ বাইটড্যান্স
ট্রাম্পের হারই যেন বেশ খানিকটা অক্সিজেনের যোগান দিল চিনা ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটককে। মার্কিন মুলুকে নিষেধাজ্ঞার পরেও এবার ফের ঘুরে দাঁড়াতে চাইছে এই বিতর্কিত অ্যাপের মালিক সংস্থা বাইড্যান্স। গোপনীয়তা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই কয়েক মাস আগে মার্কিন মুলুকে ট্রাম্পের তোপের মুখে পড়ে টিকটক।

ট্রাম্পের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে টিকটক
ট্রাম্পের নির্দেশেই এক প্রকার বাধ্য হয়ে মার্কিন মুলুকে বাইটড্যান্সের শেয়ার বিক্রির রাস্তায় হাঁটতে বাধ্য হয় টিকটক। নতুন চুক্তিতে লেনদেনের পরিমাণ ২০ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি বলে সংশ্লিট মহল সূত্রে খবর। এমনকী আমেরিকার সরকারের এই সিদ্ধান্তের অন্যথা হলে ১২ নভেম্বর থেকেই মার্কিন মুলুকে টিকটক সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এবার ট্রাম্পের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে টিকটক কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা তোলার দাবিতে পিটিশনও দাখিল করা হয়েছে।

অর্থমন্ত্রকের তরফে সবুজ সংকেত না মেলায় থমকে ওয়ালমার্ট ও ওরাকেলের চুক্তি
এদিকে শেয়ার কেনার ব্যাপারে মার্কিন সংস্থা ওরাকেল ও ওয়ার্লমার্টের সঙ্গে টিকটকের প্রাথমিক চুক্তি হলেও মার্কিন প্রশাসনের তরফে সেই বিষয়ে সবুজ সংকেত না মেলায় গোটা প্রক্রিয়ায়ই এখন বিশ বাঁও জলে। সূত্রের খবর, এই চুক্তি সংক্রান্ত যাবতী নথিপত্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রকের অধীনস্থ বিদেশি বিনিয়োগ সম্পর্কিত আন্তঃসংযোগ কমিটি বা সিএফআইইউএস দ্বারা পর্যালোচনা চলছে।

১২ নভেম্বরের পর মার্কিন মুলুকে অস্তিত্ব সংকটে টিকটক
এদিকে এই চুক্তি প্রক্রিয়া শেষ না হলে বৃহষ্পতিবারের পর মার্কিন মুলুকে আপাত ভাবে অস্তিত্ব সংকটে পড়ে যাবে টিকটক। আর সেই ভয় থেকেই বর্তমানে আদালতের দ্বারস্থ বাইটড্যান্স। এদিকে টিকটকের পূর্ববর্তী কার্যকলাপ ও দেশের সার্বভৌমত্বের বিষয়ে প্রশ্ন ওঠায় টিকটকের নয়া চুক্তিকে বিশেষ গুরত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আর সেই কারণেই সময় বেশি লাগছে বলে বুধবার জানান মার্কিন অর্থমন্ত্রকের মুখপত্র।

কর্মচারীদের স্বার্থ রক্ষার্থেই মামলা
এদিকে চিনা গোয়ান্দা সংস্থার হয়ে গোপনে নজরদারি, ব্যবহারকারীদের তথ্য হাতানো সহ একাধিক অভিযোগে জর্জরিত টিকটক। জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ভারতের পর এই জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম মার্কিন মুলুকেও নিষেধাজ্ঞার মুখে পড়ে। বর্তমানে এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি বিবৃতি জারি করে টিকটকের তরফে বলা হয়, ট্রাম্পের চূড়ান্ত সময়সীমা শেষ হলেও সিএফআইইউএস এখনও কিছু না জানানোয় পিটিশন দাখিল করা ছাড়া আমাদের কাছে আর কোনও রাস্তাই খোলা নেই। মার্কিন মুলুকে আমাদের প্রায় দেড় হাজারেও বেশি কর্মচারী রয়েছে তাদের স্বার্থের কথা চিন্ত করাও আমাদের অন্যতম প্রধান কাজ।












Click it and Unblock the Notifications