সিডনিতে ছুরিকাঘাতে মৃত পাঁচ! গুলিবিদ্ধ হয়ে হামলাকারীরও মৃত্যু
সিডনির একটি ব্যস্ত শপিং মলে একাধিক লোককে ছুরিকাহত করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ায় পুলিশ। এই ঘটনায় হামলাকারী-সহ ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে সিডনির ওয়েস্ট ফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে।
ঘটনার পরেই মলটি তালাবন্ধ করে দেওয়া হয়। পুলিশ স্থানীয় মানুষদের এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স জানিয়েছে, পুলিশের গুলিতে একজন মারা গিয়েছে। তিনি হামলাকারী বলেও পুলিশ ধারণা করছে। এদিন শপিং মলে হামলাকারীর উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানা গিয়েছে। সেই সময় বেশ কিছু লোক সুপার মার্কেটে আশ্রয় নেয় প্রায় একঘন্টার মতো।

প্রত্যদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলে আতঙ্ক তৈরি হয়ে্ছে। ক্রেতারা নিরাপত্তার জন্য এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন। পুলিশ এলাকা নিরাপদে রাখার চেষ্টা চালিয়ে যচ্ছে। পুলিশের গাড়ির সাইরেন আর হেলিকপ্চারের শব্দে আকাশবাতাস ভরে গিয়েছে।
সেখানকার স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেখানো ছবি অনুযায়ী, এক ব্যক্তি বড় ছুরি নিয়ে শপিং মলের চারপাশে দৌড়ে বেড়াচ্ছেন আর বেশ কযেকজন মেঝেতে পড়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications