মাঝ আকাশ থেকে ফেরানো হচ্ছে বিমান, স্তব্ধ পরিষেবা! বড়সড় সাইবার হামলার শঙ্কা

আমেরিকা জুড়ে কার্যত স্তব্ধ সমস্ত বিমান পরিষেবা। মাঝ আকাশ থেকেই সমস্ত বিমানকে নামিয়ে আনা হল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কম্পিউটার সিস্টেমে বেশ ক

আমেরিকা জুড়ে কার্যত স্তব্ধ সমস্ত বিমান পরিষেবা। মাঝ আকাশ থেকেই সমস্ত বিমানকে নামিয়ে আনা হল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কম্পিউটার সিস্টেমে বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছে। আর তা সামনে আসার পরেই সমস্ত বিমান চলাচল স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বড়সড় সাইবার হামলার শঙ্কা

হঠাত এই সিদ্ধান্তে আমেরিকার বিমানবন্দরগুলিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিমানবন্দরগুলিতে যাত্রীদের ব্যাপক ভিড় বলেও জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সিস্টেম বিমান এবং ক্রুদের সাবধান রাখে। শুধু তাই নয়, যাত্রীদেরকেও বিভিন্ন ভাবে আপডেট করে থাকে এই সিস্টেম। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে অন্য বিমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। আর সেই সিস্টেম একেবারে কাজ করছে না বলে খবর। আর এর ফলে পাইলট কিংবা বিমানকর্মীদের কোনও বার্তা দেওয়া জাচ্ছিল না। আর এতে বিপদের আশঙ্কা ছিল।

আর এরপরেই ত্রুটির বিষয়ে জানিয়ে পাইলট থেকে বিমানে থাকা অন্যান্য ক্রুদের বার্তা দেওয়া হয় এফএএ'র তরফে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কয়েকশো বিমান থমকে যায় বলে জানা যাচ্ছে।শুধু আমেরিকাতেই নয়, এর ফলে বিদেশের একাধিক বিমান যেগুলি আমেরিকার দিকে আসছিল সেগুলিও সমস্যার মধ্যে পড়েছে বলে জানা যাচ্ছে।

এফএএ'র তরফে এক টুইট বার্তাতে জানানো হয়েছে, দ্রুত সিস্টেম পুরানো অবস্থায় ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে। বেশ কিছু সমস্যার কারণে দেশে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছে ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এমনকি প্রতি মুহূর্তে আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা অবশ্য কিছু জানানো হয়নি।

তবে কি ধরণের ত্রুটি সে বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, বড়সড় কোনও সাইবার হামলা ঘটেছে। আর সেই কারণে এই সিস্টেম পুরোপুরো ভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এই সাইবার অ্যাটার্কের পিছনে কে বা কারা দায়ী তা বিষয়ে কিছু জানানো হয়নি।

সে দেশের সংবাদমাধ্যম দাবি করছে, সকাল থেকেই একাধিক বিমান অস্বাভাবিক দেরি চলাচল করছিল। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে যে বিমানগুলি ওঠানামা করছিল সেগুলিও অনেকে দেরিতে চলছিল বলেও খবর। এমনকি এই বিষয়ে বারবার অভিযোগ সামনে আসছিল বলে দাবি সে দেশের সংবাদমাধ্যম।

যদিও একটা সময়ের পর গোটা সিস্টেমটাই বসে যায়। এমনটাই খবর। বিপদ এড়াতে দ্রুত বিমানগুলিকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে। ঘটনায় সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+