ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া Silicon Valley Bank কিনে নিল ফাস্ট সিটিজেন্স ব্যাঙ্ক
Silicon Valley Bank: ফের একবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। আর্থিক সঙ্কটে বন্ধ হয় আমেরিকার সবথেকে বড় এই ব্যাঙ্ক। এই অবস্থায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক কিনে নিতে চলেছে ফাস্ট সিটিজেন্স ব্যাঙ্ক। মূলত সিলিকন ভ্যালি ব্যাঙ্কটি যাতে আবার নতুন করে আর্থিক ভাবে দাঁড়াতে পারে সেজন্যেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (Federal Deposit Insurance Corporation ) থেকে ব্যাঙ্কটি কিনেছে ফার্স্ট সিটিজেন ব্যাংকশেয়ার ইনক।

দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি
আর এই বড় আপডেট সামনে আসার পরেই ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই মতো ফার্স্ট সিটিজেনস ব্যাঙ্ক এবং ট্রাস্ট সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সমস্ত আমানত এবং ঋণ কিনে নিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের মোট সম্পত্তি দেখলে দেখা যাবে ১০ মার্চে ১৬৭ মার্কিন ডলার ছিল। ব্যাঙ্কের আমানতের পরিমাণ ১১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ছিল বলেও জানা গিয়েছে। কিন্তু রাতারাতি ধস নামতেই মুহূর্তে বন্ধ হয় সিলিকন ভ্যালির ঝাঁপ।

গঠন করা হয় টিম
আর্থিক ভাবে ব্যাঙ্ক ডুবতেই Federal Deposit Insurance Corporation একজন রিসিভার নিয়োগ করে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ডুবতেই ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন (FDIC) -এর প্রায় ২০ মার্কিন ডলারের লোকসান হয়। এমনকি ডিপোজিটারটার ইন্সুরেন্স ফান্ডেও বড়সড় ধাক্কা লাগে। তবে গ্রাহকদের টাকা সুরক্ষত থাকবে বলে ব্যাঙ্কের তরফে আশ্বাস দেওয়া হয়। আর এই বিষয়টিকে মাথায় রেখে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশনের তরফে একটি টিম গঠন করা হয়।

আমেরিকার অন্যতম সবথেকে বড় ব্যাঙ্ক
সিলিকন ভ্যালি ব্যাঙ্ক আমেরিকার অন্যতম সবথেকে বড় ব্যাঙ্ক। বিভিন্ন সময়ে নতুন জেনারেশনের টেক কোম্পানিগুলিকে সাহায্য করে থাকত এই ব্যাঙ্কটি। এমনকি বিনিয়োগকারী বিভিন্ন সংস্থাকেও সাহায্য করত সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। একাধিক ক্রিপ্টোকারেন্সি ফর্মসের ডিপোজিটও পর্যন্ত ছিল। কিন্তু শেয়ারে ধস নামতেই বন্ধ হয় ব্যাঙ্কের দরজা। এই অবস্থায় ব্যাঙ্কটি কেনার জন্যে আবেদন জানানো হয়। ফার্স্ট সিটিজেনসের পাশাপাশি ভ্যালি ন্যাশনাল ব্যাংক, এসভিবি নিলামে অংশ নেয়। তবে এই ব্যাঙ্ক কেনার জন্যে প্রথম থেকেই আগ্রহী ছিল ফাস্ট সিটিজেন্স ব্যাঙ্ক।

এজ নজরে ফাস্ট সিটিজেন্স ব্যাঙ্কের সম্পত্তি-
বলে রাখা প্রয়োজন, ১০ হাজার ৯০০ কোটি অর্থাৎ ১০৯ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ এই মুহূর্তে রয়েছে ফাস্ট সিটিজেন্স ব্যাঙ্কের। আমানতের পরিমাণও আকাশ ছোঁয়া! প্রকাশিত খবর অনুযায়ী, আমানতের পরিমাণ ৮ হাজার ৯৪০ কোটি মার্কিন ডলারের। তবে সিলিকন ভ্যালি ব্যাঙ্কে বিক্রি হয়েছে খবর সামনে আসার পর আশ্বস্ত গ্রাহকরা।












Click it and Unblock the Notifications