প্রতারকদের রুখতে সরকারেরই প্রতারণা! গড়ে তোলা হল আস্ত এক ভূয়ো বিশ্ববিদ্যালয়
যথাযথ অনুমোদন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চাওয়া বিদেশী ছাত্রদের ধরতে সেই দেশের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ফার্মিংটন হিলস-এ একটি ভূয়ো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল।
প্রতারকদের রুখতে এক অদ্ভূত পন্থা নিল মার্কিন সরকার। বলা যেতে পারে নিজেরাই খানিক প্রতারণার আশ্রয় নিল। যথাযথ অনুমোদন ছাড়া যেসব বিদেশী ছাত্র-ছাত্রীরা আমেরিকায় থাকতে চায়, তাদের পাকড়াতে ফার্মিংটন হিলস এলাকায় এক ভূয়ো বিশ্ববিদ্যালয় খুলে বসেছিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

সম্প্রতি এক ফেডেরাল অভিযোগপত্র খুলে জানা গিয়েছে নর্থ ওয়েস্টার্ন হাইওয়েতে এই ভূয়ো বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল। ওয়েবসাইট তৈরি করে দারুণভাবে বিজ্ঞাপন করা হয়েছিল তার। কিন্তু এর কর্মী ও অধ্যাপকরা প্রত্যেকেই ছিলেন ছদ্মবেশে থাকা হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের এজেন্ট।
এইভাবে ৮ জন বিদেশী নাগরিককে জাল ভিসা নিয়ে থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৬ জনকেই পাকড়াও করা হয়েছে ডেট্রয়েডের মেট্রো এলাকা থেকে। আর বাকি দুই জনের একজনকে ফ্লোরিডা ও অপরজনকে ভার্জিনিয়া থেকে আটক করা হয়।
এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ তাঁরা জাল পরিচয়পত্র দিয়ে ওই ভূয়ো বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে নিজেদের নাম নথিভূক্ত করতে চেয়েছিলেন। প্রসিকিউসনের আরও অভিযোগ গ্রেফকতার হওয়া ব্যক্তিদের লক্ষ্য ছিল স্টুডেন্ট ভিসা প্রোগ্রাম সিপিটি (কারিকুলার প্র্যাকটিকাল ট্রেনিং)-এর অধীনে যে জব কারড পাওয়া যায়, তা সংগ্রহ করা। এই কার্ড থাকলে ছাত্র হিসেবে মার্কিন মুলুকে কাজ করার সুযোগ পাওয়া যায়।
শুধু তাই নয়, অভিযুক্তরা অন্তত ৬০০ বিদেশী নাগরিককে অবৈধ ভাবে মার্কিন দেশে থাকা, পুনঃপ্রবেশ ও কাজ করায় সাহায্য করেছে বলেও দাবি করা হয়েছে ওই ফেডেরাল অভিযোগপত্রে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications