কোটি টাকার ভারতীয় নোট ওপার বাংলার ছাপাখানায়! ধৃত এপার বাংলার কারবারি
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে কারবারের পসার জমাতে গিয়ে ধরা পড়লেন এপার বাংলার এক জাল নোট কারবারি। ধৃত ভারতীয় জালনোট চক্রের অন্যতম পাণ্ডা রুবেল হোসেন।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে কারবারের পসার জমাতে গিয়ে ধরা পড়লেন এপার বাংলার এক জাল নোট কারবারি। ধৃত ভারতীয় জালনোট চক্রের অন্যতম পাণ্ডা রুবেল হোসেন। তবে তাঁর শাগরেদরা পালিয়ে যায়। একদিন আগেই বাংলাদেশ ব্যাটেলিয়নের হাতে ধরা পড়েছিল বাংলাদেশি জালনোট কারবারি সামসুল আলম। এবার সেই চক্রে মিলল সরাসরি ভারতীয় যোগ।

মালদহ লাগোয়া বাংলাদেশের রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। এই এলাকাতেই জালনোটের কারখানা রয়েছে। সেখানে অভিযান চালিয়ে এক কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়। এই টাকার পুরোটাই ভারতীয় নোট। জেএমবির-এই ঘাঁটিতেই ভারতীয় টাকা ছাপিয়ে ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে গোয়েন্দাদের দাবি।
নোট বাতিল করার পরও নতুন নোটের নকল ছাপিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। এক্ষেত্রেও স্পষ্ট, নোট বাতিল করে আদতে কোনএ লাভ হয়নি। একইভাবেই নতুন নোটের জাল ছেয়ে যাচ্ছে বাজারে। ওপার বাংলা থেকেই তা ছড়িয়ে পড়ছে এপার বাংলা হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে। জালনোট কারবারিরা আগের মতো মালদহকে করিডর হিসেবে ব্যবহার করছে।
সীমান্তের ফাঁক গলে জালনোটের কারবার দীর্ঘদিনের। বাংলাদেশের রাজধানী শহরেই 'কাঁচা' টাকার কারবারের পর্দাফাঁস করে দেয় বাংলাদেশ ব্যাটেলিয়ন। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় ধরা পড়েছে জাল নোট পাচার চক্র। সেই চক্রের মূল পাণ্ডা ধৃত সামসুলকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
রাজধানীর বুকে জালনোটের ছাপাখানা খুলে কারবারে পসার লাভ করেছিল ধৃত সামসুল। বাংলাদেশ ব্যাটেলিয়ন গোপন সূত্রে এই খবর পেয়েই অভিযান চালায়। তারপরই প্রকাশ্যে আসে ঘটনা। মহম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় জালনোট পাচার চক্রের মূল পান্ডা সামসুল আলমকে। তাকে জিজ্ঞাসা করেই জানা যায় এক লক্ষ টাকার জাল নোটের বিনিময়ে পাওয়া যেত ২৫ হাজার টাকা। ভারতের পাচারকারীরা ওই দরেই জালানোটগুলি কিনে নিত। এরপরেই ভারতীয় কারবারি রুবেল হোসেনকে হাতেনাতে ধরে ফেলে বাংলাদেশ ব্যাটেলিয়ন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications