Facebook Problem: ফেসবুক-ইনস্টাগ্রাম কাজ করছে না? ফের বন্ধ হল? রইল UPDATE

Facebook Problem: ফের থমকালো ফেসবুক! এমনকি ইনস্টাগ্রামও লগ-ইন হচ্ছে না বলে খবর। গত কয়েকদিন আগেই বিশ্বের জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটিতে পরিষেবা থমকে গিয়েছিল। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে এই বিভ্রাট। সেই রেশ কাটতে না কাটতেই ফের ফেসবুক এবং ইনস্টাগ্রামে সমস্যা বলে জানা যাচ্ছে।

গোটা বিশ্বজুড়েই এই বিভ্রাট (Facebook Problem) হয়েছে বলে জানা গিয়েছে। আর তা জানিয়ে ইতিমধ্যে অনেকেই টুইট করতেও শুরু করে দিয়েছেন। যদিও ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা'র (Meta) তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Facebook Problem

তবে এক্স (আগে টুইটার) এ অনেক ইউজারই লিখছেন, ফেসবুকে (Facebook Problem) নতুন ফিড আসছে না। বারবার রিফ্রেশ করলেও নতুন ফিড দেখা যাচ্ছে না বলে উল্লেখ টুইটে। এমনকি আগের দিনের মতো ফেসবুক অটো লগআউট হয়ে যাচ্ছে। এবং বারবার পাসওয়ার্ড দিয়েও লগইন হচ্ছে না বলেও অনেক ইউজার মাইক্রো ব্লগিং সাইটে জানিয়েছেন।

একই অবস্থা ইনস্টাগ্রামেও। সেখানেও নতুন ছবি কিংবা আপডেট ইউজাররা দেখতে পাচ্ছেন না বলেও জানিয়েছেন। এই সমস্যা শুধু ডেস্কটপ ভার্সন নাকি মোবাইল অ্যাপে তা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে Downdetector রিপোর্টে জানাচ্ছে, ৫৯ শতাংশ ইউজরার মোবাইল অ্যাপে এই সমস্যার সম্মুখিন হয়েছেন। ২৬ শতাংশ ইউজার ওয়েবসাইটে এই সমস্যা ফেস করছে বলে জানানো হয়েছে।

একই অবস্থা ইনস্টাগ্রামেও। Downdetector রিপোর্ট অনুযায়ী, ৬৬ শতাংশ ইউজার মোবাইল অ্যাপে নতুন আপডেট দেখতে পাচ্ছেন না। বাকি ২৬ শতাংশ ইজজার ডেস্কটপ ভার্সনে সমস্যা ভোগ করছেন। আর এই সমস্যা সামনে আসার পরেই অনেক মিম বানিয়েও পোস্ট করতে শুরু করে দিয়েছেন। তবে হোয়াটস অ্যাপ কিংবা সংস্থার মাইক্রো ব্লগিং সাইট থ্রেটস ঠিক চলছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+