বিপদে বাংলাদেশ! শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগেই দিকে দিকে বিস্ফোরণ, ঢাকায় টানটান উত্তেজনা
শেখ হাসিনাকে নিয়ে মানবতাবিরোধী মামলার বড় রায় আজ। কিন্তু রায় ঘোষণার আগের দিন গভীর রাতেই বিস্ফোরণ এবং অস্থিরতায় কেঁপে ওঠে বাংলাদেশদ। উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। রাত সাড়ে ৮টা নাগাদ বাংলাদেশের জলসম্পদের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে দুটি ককটেল বোমা বিস্ফোরণ হয়। ঢাকায় জাতীয় নাগরিক পার্টির দফতরের সামনেও এই বিস্ফোরণ হয়েছে। রাজধানী ঢাকাসহ আরও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে আগুন জ্বালানোর খবরও পাওয়া গেছে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয়রা দাবি করেছেন যে, দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কর্তৃপক্ষ এই উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর হয়ে পড়েছে।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, 'সংঘটিত মানবতাবিরোধী অপরাধে' শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আজ সাজা ঘোষণা করবে। আওয়ামী লীগ, রবিবার থেকে ২ দিন পর্যন্ত বাংলাদেশ জুড়ে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে। আর এই কর্মসূচিকে ঘিরেই গত ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চলছে আওয়ামী লিগের বিক্ষোভ ও অশান্তি। বাসে, ট্রেনে আগুন জ্বালানোর খবরও পাওয়া গেছে। এই কারণের জন্য ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান জোরদার ভাবে শুরু হয়েছে।
আওয়ামী লীগের ফেসবুক পেজে রাতারাতি আপলোড করা একটি আবেগপ্রবন অডিওর ভাষণে শেখ হাসিনা, দলীয় সমর্থকদের রাস্তায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, " ভয় পাওয়ার কিছু নেই। আমি বেঁচে আছি। আমি বেঁচে থাকব এবং দেশের মানুষকে সমর্থন করব।"
১০ নভেম্বরের পর থেকেই রাজধানী যাকে বারবার এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে হামলা এবং তার শাখাগুলিতেও সমানভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরকম ঘটনার পর ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। এরই সঙ্গে যারা অগ্নিসংযোগ ঘটাচ্ছে অথবা বেসামরিক কোনও নাগরিকদের উপর হামলা করছে এরকম কিছু দেখতে পেলেই তাদের বিরুদ্ধে পুলিশদের সঙ্গে সঙ্গে গুলি করার নির্দেশ জারি করা হয়।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications