প্রয়াত শেষ সোভিয়েত নেতা গর্ভাচেভ, শোক প্রকাশ পুতিনের

প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ৷ ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মস্কোর একটি হাসপাতালে মঙ্গলবার তিনি মারা যান বলে জানা গিয়েছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট পদে গর্বাচেভ

প্রেসিডেন্ট পদে গর্বাচেভ

সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে ছিলেন গর্বাচেভ৷ ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই পদে আসিন ছিলেন তিনি। অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রধান গর্বাচেভকেই ঠান্ডা যুদ্ধের অবসানের জন্য কৃতিত্ব দেওয়া হয় ৷ তাঁকে কৃতিত্ দেওয়া হয় দুই জার্মানিকে ফের মিলিয়ে দেওয়ার জন্যো৷ এরপরেও সোভিয়েত ইউনিয়নকে অবিভক্ত অবস্থায় ধরে রাখতে পারেননি তিনি৷ গর্বাচেভ অস্ত্র নিরস্ত্রকরণ চুক্তি সই করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী শক্তিগুলির সঙ্গে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় চার দশক ধরে চলেছিল কোল্ড ওয়ার। সেই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে ওই চুক্তির ফলেই।

 নোবেল শান্তি পুরস্কার

নোবেল শান্তি পুরস্কার

১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন গর্বাচেভ। এর কারণ ছিল ওই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটানো। তিনি ঐতিহাসিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সঙ্গে। তার ফলে বন্ধ হয় ঠাণ্ডা যুদ্ধ। উন্নতি হয়েছিল আমেরিকা- সোভিয়েত সম্পর্কে। এই উন্নতিতে পুরোটাই তাঁর অবদানের ছিল৷ তাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তাঁর শাসনকালেই বিশ্বের অন্যতম প্রধান শক্তির জায়গা হারিয়ে ফেলে রাশিয়া। আর এর জন্য রাশিয়ার বহু মানুষ আজও তাঁর দিকেই আঙুল তোলেন।

 মঙ্গলবার রাতে মৃত্যু

মঙ্গলবার রাতে মৃত্যু

দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় গর্বাচেভের৷ রাশিয়ার হাসপাতালের তরফে জানানো হয়েছে এমনটাই। নতুন রাশিয়ার সরকারের মুখপাত্র জানিয়েছেন, গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ আগামিকাল গর্বাচেভের পরিবারকে টেলিগ্রামে শোকবার্তা পাঠাবেন তিনি৷ তবে তিনি আবার পুতিনের কড়া সমালোচক ছিলেন। শান্তির পক্ষে উদ্যোগ নিয়েছিলেন তিনি। আর তাঁর সামনেই চলে ইউক্রেনের উপরে রাশিয়ার হামলার। এমন মনোভাব পুতিন আগেও দেখিয়েছেন। এই লারনেই গর্ভাবেচ পুতিনের বিপক্ষে কথা বলতেন।

 সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতেই পদত্যাগ

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতেই পদত্যাগ

১৯৮৯ সাল। প্রতিবাদের ঝড় ওঠে কমিউনিস্ট পন্থী পূর্ব ইউরোপে সোভিয়েত শাসনের অন্তর্ভুক্ত দেশগুলিতে। অত্যাচারের পথে হাঁটেননি তিনি। চাইলেই নিজের পূর্বসূরীদের মতো শক্তি প্রয়োগ করতে পারতেন, বন্ধ করে দিতে পারতেন সমস্ত আন্দোলন। তা করেননি তিনি। ফলে সভিয়ের ইউনিয়ন ১৫টি ভাগে ভেঙে যায়। পতন রুখতে ব্যর্থ হন গর্বাচেভ৷ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতেই পদত্যাগ করেন গর্বাচেভ৷ ১৯৯৯ সালে নিজের স্ত্রীর মৃত্যুর হয়। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সোভিয়েত নেতা। মস্কোর সমাধিক্ষেত্রে স্ত্রীর পাশেই তাঁকে সমাহিত করা হবে বলে খবর মিলছে। ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+