Elon Musk on Sunita: ইচ্ছে করেই মহাকাশে আটকে রাখা হল সুনীতাদের! "সবটা রাজনৈতিক কারণে," বোমা ফাটালেন ইলন মাস্ক
Elon Musk on Sunita: বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিটে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-৯ ড্রাগন ক্যাপসুল মহাকাশযানে আনা হয়েছে দুই নভশ্চরকে। আমেরিকার ফ্লোরিডা উপকূলে সম্পন্ন হয়েছে স্প্ল্যাশডাউন প্রক্রিয়া। দুই নভশ্চরের ফিরে আসায় খুশির হাওয়া বিশ্বজুড়ে। কিন্তু এরই মাঝে বিস্ফোরক অভিযোগ ইলন মাস্কের।
এদিন সুনীতাদের নিরাপদে ফিরে আসার পর স্পেক্স এক্স ও নাসার টিমকে ধন্যবাদ জানিয়েছেন ইলন মাস্ক। বন্ধু ট্রাম্পকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। তবে একইসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মাস্ক। রাজনৈতিক কারণেই সুনীতাদের ফেরাতে দেরি করা হয়েছে বলে অভিযোগ মাস্কের। সুনীতাদের ফেরাতে আগেই প্রস্তাব দেওয়া সত্ত্বেও তা নাকচ করে দেওয়া হয় বলে বিস্ফোরক অভিযোগ মাস্কের।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে স্পেস এক্স মহাকাশে আটকে থাকা দুই নভশ্চরকে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাজনৈতিক মতভেদের কারণে তা খারিজ করে দেওয়া হয়। বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন ইলন মাস্ক।
মাস্ক বলেন, "নভশ্চরদের আগেই ফিরিয়ে আনার কথা বলেছিলাম। এনিয়ে কোনও দেরি করার প্রশ্নই ছিল না। আট দিনের অভিযানে গিয়ে দীর্ঘ প্রায় ১০ মাস মহাকাশে কাটাতে হয়েছে মহাকাশচারীদের। এটার কোনও মানে হয় না। কয়েক মাসের মধ্যেই স্পেস এক্স তাদের আনতে পারত। বাইডেন প্রশাসনকে আমরা সেই প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাজনৈতিক কারণে তা খারিজ করে দেওয়া হয়েছিল। এটাই আসল সত্যি।"
তবে মাঝে আমেরিকায় পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট হয়ে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসে দুই নভশ্চরকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ইলন মাস্ককে গত জানুয়ারিতে এব্যাপারে নির্দেশও দেন তিনি। যত দ্রুত নভশ্চরদের ফেরানো যায়, তা কার্যকর করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। অথচ তার আগে বাইডেনের প্রশাসন যেভাবে তাদের অসহযোগিতা করেছে, তা সত্যিই আশ্চর্যজনক বলে উল্লেখ করেন মাস্ক।












Click it and Unblock the Notifications