মমতার গর্বের লন্ডন মেট্রোর বাংলা সাইনবোর্ডে আপত্তি ব্রিটিশ সাংসদের! সমর্থন জানালেন ইলন মাস্ক
Bengali Sign at London Station: শুধু বাংলা কিংবা বাঙালির মধ্যেই নয়, গোটা বিশ্বজুড়ে রয়েছে বাংলার ভাষার কদর। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা এখনও বাংলাতেই কথা বলেন। ধরে রেখেছেন সেই আবেগ-ভালোবাসা। আর এই ভাষার জোর এতটাই যে লন্ডনের মেট্রো স্টেশনেও জ্বলজ্বল করে তা। ইংরেজি ভাষার পাশাপাশি সেই স্টেশনের নাম লেখা রয়েছে বাংলাতেও। যা প্রত্যেক বাঙালির কাছে আবেগ-ভালোবাসা।
আর সেই ভাষাতেই আপত্তি টুইটার কর্তা ইলন মাস্কের। লন্ডনের অন্যতম ঐতিহ্যবাহী একটা স্টেশন হোয়াইটচ্যাপেল স্টেশন। সেখানে ইংরেজির পাশাপাশি বাংলাতেও উল্লেখ রয়েছে স্টেশনের (Bengali Sign at London Station) নাম। আর সেখানেই শুধুমায়ত্র ইংরেজি নাম চান গ্রেট ইয়ারমাউথের সাংসদ রুপার্ট লো (Yarmouth MP Rupert Lowe)।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি সহ এই সংক্রান্ত একটা টুইটও (Bengali Sign at London Station) করেছেন। আর তা করে সাংসদ লিখছেন, এটা লন্ডন। অবশ্যই সেখানে সাইনবোর্ড শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিৎ বলে দাবি।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্রিটিশ সাংসদের সেই পোস্ট ভাইরাল। অনেকেই লাইক-শেয়ার করছেন, কেউ কেউ আবার কমেন্ট করে মতামত জানাচ্ছেন। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় রয়েছেন ধনকুবের টেসলা কর্তা ইলন মাস্ক। ইয়ারমাউথের সাংসদ রুপার্ট লো (Yarmouth MP Rupert Lowe)-কে সমর্থন জানিয়ে মাস্ক লিখছেন, 'YES'। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তাহলে কি লন্ডনের ঐতিহ্যবাহী হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে বাংলা লেখা তুলে দেওয়ার পক্ষেই ডোনাল্ড ট্রাম্পের সহযোগী। না হলে কেন এমন মতামত জানাবেন।
This is London - the station name should be in English, and English only. pic.twitter.com/FJLXRIgR8A
— Rupert Lowe MP (@RupertLowe10) February 9, 2025
তবে অনেকেই ব্রিটিশ সাংসদের এহেন দাবিকে খণ্ডনও করেছেন। অন্য ভাষাকে যদি সম্মান জানিয়ে স্টেশনের নাম থাকে তাহলে সমস্যা কথায়! বলে রাখা প্রয়োজন, ব্রিটেনে বহু বাঙালির বসবাস। ভারত এবং বাংলাদেশ থেকে বহু প্রবাসী সেখানে বছরের পর বছর বসবাস করছেন।
Proud to note that the London Tube Rail has accepted Bengali as a language of signage at Whitechapel Station, signifying the increasing global importance & strength of the 1000-year old language Bengali. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022
তাঁদের সম্মান জানাতেই লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনর নাম বাংলাতে লেখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা হয় ২০২২ সালে। তৎকালীন মেয়র এই সংক্রান্ত সিদ্ধান্ত নেন। এরপর তা চলেই আসছে। লন্ডনের এই মেট্রো স্টেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতি ও ঐতিহ্যের জয় বলেও উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, লন্ডন মেট্রো স্টেশনের বাংলার ব্যবহারে তিনি যে গর্বিত সেই বার্তাও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।












Click it and Unblock the Notifications