Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Elon Musk meet PM Modi: আগামী বছরেই আসবেন ভারতে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর বার্তা মাস্কের

আমেরিকা সফরে গিয়েেছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এই সফরে গতকাল তিনি বৈঠক করেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে। টেসলা সিইও-র সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বসিত টেসলা সিইও। িতনি জানিয়েছেন, 'আমি মোদীর ফ্যান'। আগামী বছরেই তিনি ভারতে আসবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য টুইটার কেনার পর থেকে একাধিক সমালোচনার শিকার হয়েছেন ইলন মাস্ক। টুইটার নিয়ে তাঁর একাধিক পদক্ষেপ সমালোচর মুখে ফেলেছে তাঁকে।

ইলন মাস্ক
Photo Credit: পিটিআই

আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে কৌতুহলের শেষ নেই। সম্প্রতি টুইটার কেনার পর ব্যপক ছাঁটাই করেছেন ইলন মাস্ক। তার মধ্যে সিংহভাগই ভারতীয়। টুইটার অধিগ্রহণের পর একপ্রকার গ্রাহকদের রোষের মুখে পড়তে হয়েছে এলন মাস্ককে।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে পা রাখার পরেই ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন তিনি। মোদীর সঙ্গে প্রথম সাক্ষাতেই আপ্লুত মাস্ক। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। মাস্ক বলেেছন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যান। তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আপ্লুত। তিনি আরও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তিনি ভীষণ পছন্দ করেন। কয়েকবছর আগে মোদী তাঁর কারখানা দেখতে এসেছিলেন বলে জানিয়েছেন টেসলা প্রধান।

মাস্কের দাবি বিশ্বের যেকোনও বড় দেশগুলির মধ্যে ভারতের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। আগামী বছরে তিনি ভারতে আসার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন ইলন মাস্ক। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মাস্ক বলেছেন,মোদী নিজের দেশকে নিয়ে চিন্তা করেন বলেই তিনি তাঁদের ভারতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। মোদী ভারতের জন্য কাজ করতে চান বলেই এত উদ্যোগী হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+