বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি মাস্কের! খোয়ালেন ২০০ বিলিয়ন ডলার
গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই চলে এসেছে ইলন মাস্কের নাম। টেসলা-র সিইও মাস্কের সম্পত্তি হু হু করে বেড়েছিল। এবার জোর ধাক্কা খেলেন সেই মাস্ক। একলাফে ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ত
গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই চলে এসেছে ইলন মাস্কের নাম। টেসলা-র সিইও মাস্কের সম্পত্তি হু হু করে বেড়েছিল। এবার জোর ধাক্কা খেলেন সেই মাস্ক। একলাফে ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাঁর। বিশ্বের ইতিহাসে এত বড় ক্ষতি নাকি এই প্রথম।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে উঠে এসেছে ইলন মাস্কের এই বিপুল ক্ষতি। ২০২১-এর জানুয়ারিতে আমাজন কর্তা জেফ বেজোসের পরই ছিলেন মাস্ক, যিনি ২০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক ছিলেন।
মনে করা হচ্ছে, গাড়ি সংস্থা টেসলার শেয়ার কমে যাওয়াতেই এই বিপত্তি। সম্প্রতি ১৩৭ ডলার কমেছে সেই শেয়ার। গত ২৭ ডিসেম্বর ১১ শতাংশ শেয়ার হারিয়েছে টেসলা। বর্তমানে আমেরিকায় ৭৫০০ ডলার ছাড় দিচ্ছে টেসলা। এছাড়া সাংহাইতে এই সংস্থার প্লান্টে গাড়ি তৈরির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে।
এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবথেকে ধনী ব্য়ক্তি হিসেবে নাম উঠে এসেছিল মাস্কের। ডিসেম্বর মাসে তাঁকে টপকে গিয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট। টেসলার ধাক্কার সঙ্গে সঙ্গে টুইটার নিয়েও বিতর্কে জড়িয়েছেন ইলন মাস্ক। তবে টেসলা নিয়ে সমস্যার কথা মানতে নারাজ সিইও মাস্ক।
বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি মার্কিন ডলার ব্যক্তিগত সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
সম্প্রতি টুইটারের নিয়ন্ত্রণ নেন ইলন মাস্ক। তার পর থেকেই একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছে মাস্ককে। সম্প্রতি টুইটারে সংস্থার মধ্যে একটি আভ্যন্তরীণ ভোট হয়। যেখানে তিনি বিশ্বের মানুষের কাছে জানতে চান টুইটারের সিইও পদে তাঁর থাকা উচিৎ কিনা। আর সেই ভোটের ফলাফলে বড় ধাক্কা খান মাস্ক। দেখা যায় বিশ্বের বেশির ভাগ মানুষই বিশ্বের সবথেকে বড় ব্লিগিং সাইটের সিইও পদে মাস্ককে চান না। আর এরপরেই জল্পনা তৈরি হয়েছে তাহলে মাস্ক কি টুইটের সিইও পদ ছেড়ে দেবে?
আর এই জল্পনার মধ্যেই জানা যায় তিনি নয়া সিইও খুঁজছেন। আবার এও শোনা যাচ্ছে যে তিনি আরও একটি সংস্থা কিনতে চলেছে। আর এর মধ্যেই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির বড় ধাক্কা। একলাফে ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাঁর। তাও আবার কিনা একেবারে কয়েক ঘন্টার মধ্যেই। যা টেসলা কর্তার কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
যদিও এই বিষয়ে মাস্কের তরফে কোনও বার্তা দেওয়া হইয়নি।












Click it and Unblock the Notifications