Musk-Trump Controversy: 'আচমকা অনুতপ্ত' মাস্ক 'ক্ষমা' চাইলেন ট্রাম্পের কাছে, অবসান হবে ভুল বোঝাবুঝির?
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইলেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প সম্পর্কে 'অতিরিক্ত' কিছু পোস্ট করার কথা স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং নিজের আচরণকে 'বাড়াবাড়ি' বলে উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
গত সপ্তাহে মাস্ক ট্রাম্প প্রশাসনের একটি বিলের কঠোর সমালোচনা করে এটিকে 'ঘৃণ্য' বলেছিলেন। তিনি দাবি করেন, এই বিলটি কেবল বাজেট ঘাটতি বাড়াবে। এর পরেই দু'জনের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। মাস্ক এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ারও আহ্বান জানান।

ট্রাম্পের দাবি ছিল, মাস্ক আগে থেকেই সবকিছু জানতেন, তবুও এখন সমালোচনা করছেন। তিনি বলেন, "মাস্ক পুরো বিলের বিষয়ে অবগত ছিলেন।" মাস্কের বিরুদ্ধে ট্রাম্প কড়া জবাব দেওয়ার পরেই নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এই ধনকুবের। এদিন মাস্ক এক্স-এ লেখেন, "গত সপ্তাহে ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি দুঃখিত। এটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।"
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে এই আকস্মিক বিবাদের প্রধান কারণ হল 'ওয়ান বিগ বিউটিফুল বিল'। মাস্ক এই বিলের সমালোচনা করার পর ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি মাস্কের উপর হতাশ। তিনি আরও দাবি করেন যে মাস্ক বিলের প্রতিটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন এবং সরকারি পদ থেকে পদত্যাগ করার আগে পর্যন্ত এই বিলে তাঁর কোনও আপত্তি ছিল না। ভবিষ্যতে মাস্কের সঙ্গে যোগাযোগ রাখবেন না বলেই ইঙ্গিত দেন ট্রাম্প।
প্রসঙ্গত, টেসলার সিইও ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে মিথ্যা অভিহিত করে বলেছিলেন, "আমাকে কখনও বিলটি দেখানো হয়নি এবং রাতের অন্ধকারে এত দ্রুত এই বিল পাশ করা হয়েছিল যে মার্কিন কংগ্রেসের কেউই বিলটি সম্পর্কে জানতে পারেনি।"
এরপর ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, "ইলন যদি আমার বিরুদ্ধে যেতে চায়, তা আগে করা উচিত ছিল।" পাশাপাশি তিনি ইঙ্গিত দেন যে মাস্কের সরকারি চুক্তিগুলি বাতিল করা হতে পারে। তবে শেষ অবধি ডিগবাজি খেয়ে মাস্ক আপাতত ট্রাম্পের সঙ্গে বিরোধিতায় রাস্তায় না হেঁটে সমঝোতা করাকেই শ্রেয় মনে করলেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications