Elon Musk about Twitter: টুইটারে আসছে পরিবর্তন, টুইটে সীমারেখা টানতে কী সিদ্ধান্ত মাস্কের
টুইটার ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনছেন এলন মাস্ক। টুইটে সীমারেখা টানতে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। মাস্ক বলেছেন, টুইটার ব্যবহারকারীরা কতগুলি টুইট পড়তে পারবে তা সীমিত করে দেওয়া হবে এখন থেকে।
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে টুইটারের এক্সিকিউটিভ চেয়ার এলন মাস্ক বলেন, ডাটা স্ক্র্যাপিং এবং সিস্টেম ম্যানিপুলেশনের জন্য টুইটার প্রতিদিন কতগুলি টুইট পড়তে পারবে তা সীমিত করে দিচ্ছে। ভেরিফায়েড অ্যাকাউন্টগুলিকে অস্থায়ীভাবে দিনে ৬ হাজারটি পোস্ট পড়ার মধ্যে সীমাবদ্ধ, রাখা হচ্ছে।

মাস্ক বলেন, যে সমস্ত অ্যাকাউন্টগুলি ভেরিফায়েড নয়, তারা দিনে ৬০০টি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া নতুন আনভেরিফাইড অ্যাকাউন্ট ৩০০টি পোস্ট পড়তে পারবে। এর আগে টুইটার ঘোষণা করেছিল যে ব্যবহারকারীদের টুইটগুলি দেখার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
এরপর নতুন পদক্ষেপে এলন মাস্ক টুইটারের এই পরিস্থিতিকে অস্থায়ী জরুরি ব্যবস্থা বলে অভিহিত করেছিলেন। মাস্ক বলেন, শত শত সংস্থা বা তার বেশি টুইটার ডেটা অত্যন্ত আক্রমণাত্মকভাবে স্ক্র্যাপ করছে। এবং তা টুইটার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে প্রভাবিত করছে।

মাস্ক এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলিকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ওপেনএআই, চ্যাটজিপিটির মালিক। তাঁরা টুইটারের ডেটা ব্যবহার করে তাঁদের অন্যান্য মডেলগুলিকে প্রশিক্ষণ দিচ্ছিলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি পূর্বে মাস্কের মালিকানায় টুইটার ছেড়ে যাওয়া বিজ্ঞাপনদাতাদের মন জয় করার জন্য এবং ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলের ব্লু প্রোগ্রামের একটি অংশ করে সাবস্ক্রিপশন আয় বাড়ানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল।












Click it and Unblock the Notifications