প্রবীন এক শিখ ব্যক্তিকে নৃশংসভাবে মারধর শিকাগোয়, ডাকা হল 'বিন' লাদেন নামে!
নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর : এক বয়ঃজেষ্ঠ্য শিখ-আমেরিকাবাসীকে 'সন্ত্রাসবাদী' এবং "বিন লাদেন" নামে ডেকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল শিকাগোয়।
ইন্দরজিৎসিং মুক্কার নামে ওই ব্যক্তির উপর মঙ্গলবার আক্রমণ চালানো হয়। অভিযুক্তরা তার গাড়িতে ধাক্কা মারে, এবং তাঁকে উদ্দেশ্য করে সাম্প্রদায়িক গালিগালাজ শুরু করে। এমনকী তাকে বলা হয়, "জঙ্গি, তুমি নিজের দেশে ফিরে যাও, বিন লাদেন!" [দাড়ির দাম ৫০ হাজার মার্কিন ডলার !]

মুক্কার মার্কিন নাগরিক এবং দুই সন্তানের পিতা। মঙ্গলবার তিনি বাড়ির প্রয়োজনের সামগ্রী আনতে দোকানে যাচ্ছিলেন। এমন সময় অন্য একটি গাড়ির চালক বারবার সামনে তার রাস্তা আটকাচ্ছিল। মুক্কার গাড়িটি ধার দিয়ে নিয়ে যেতে চান যাতে তিনি চালককে অনুরোধ করতে পারেন তার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। [(টুইটার ছবি) দুই শিখ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত স্বর্ণমন্দির]
কিন্তু তখনই ওই গাড়ির চালকটি হিংস্রভাবে এগিয়ে আসে মুক্কারের গাড়ির দিকে। এরপর মুক্কারের মুখে একের পর এক ঘুষি মারতে থাকে। মারের চোটে অজ্ঞান হয়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁর চোখের নিচে গালের হাড় ভেঙে গিয়েছে। থুতনিতে গভীর ক্ষত রয়েছে।
এরপর স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে তাঁর মুখে ৬টি সেলাই পড়ে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। [১৯৯৩ সালের ভাষণে মহাত্মা গান্ধীকে 'অণুপ্রেরণা' হিসাবে ব্যাখ্যা করেছিলেন ওসামা বিন লাদেন : রিপোর্ট]
শিখ গোষ্ঠীর দাবি মুক্কেরের উপর হামলা আমেরিকায় শিখেদের উপর অত্যাচারের একটা উদাহরণমাত্র।গত আগস্ট মাসেও সন্দীপ সিং নামে এক শিখ ব্যক্তিকে জঙ্গি বলে তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ৩০ ফুট পর্যন্ত ঘষতে ঘষতে নিয়ে যাওয় হয়। ২০১২ সালে উইসকনসিনে এক শিখ বাড়িতে ঢুকে ৬ জন নিষ্পাপকে খুন করেছিল বন্দুকধারীরা।












Click it and Unblock the Notifications