১৯৯৩ সালের ভাষণে মহাত্মা গান্ধীকে 'অণুপ্রেরণা' হিসাবে ব্যাখ্যা করেছিলেন ওসামা বিন লাদেন : রিপোর্ট

লন্ডন, ১৮ আগস্ট : প্রাক্তন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের অডিও টেপ থেকে জানা গিয়েছে, ১৯৯৩ সালে লাদেন ব্রিটিশদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর সংগ্রামের থেকে অণুপ্রেরণা নিয়ে নিজের সমর্থকদের আমেরিকার দ্রব্য বর্জনের ডাক দিয়েছিল।

২০০১ সালে আফগানিস্তানের মার্কিন আক্রমণের পরে ওসামা বিন লাদেন কান্দাহারে চলে যেতে বাধ্য হয়। সেখানে ১৯৯৭ সাল পর্যন্ত ছিল সে। এরপর বেশ কয়েকটি আশ্রয় চটজলদিতে খালি করে দিতে বাধ্য হয় আল কায়েদা সদস্যরা। এরকমই একটি জায়গা থেকে ১৫০০টি ক্যাসেট খুঁজে পাওয়া গিয়েছিল।

১৯৯৩ সালের ভাষণে মহাত্মা গান্ধীকে 'অণুপ্রেরণা' হিসাবে ব্যাখ্যা করেছিলেন ওসামা বিন লাদেন : রিপোর্ট

এরপর এই সব ক্যাসেটগুলি আফগান পরিবার থেকে হাতে হাতে ক্যাসেটেক দোকানগুলিতে পৌঁছে যায়। সেখান থেকে সিএনএন-এর এক ক্যামেরাম্যান এই ক্যাসেট পান। আপাতত উইলিয়ামস কলেজে এই ক্যাসেটটি আফগান মিডিয়া প্রকল্প হওয়ার পথে।

ফ্ল্যাগ মিলার যিনি একজন আরবী সাহিত্য বিশেষজ্ঞ, নিজের লেখা বইতে এই অনবদ্য সংগ্রহের কথা উল্লেখ করেছেন। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত একাধিক টেপে ২০০ ভিন্ন বক্তার আওয়াজ রয়েছে। এদের মধ্যে একজন ওসামা।

এই টেপে অবিশ্বাস্যভাবে নাম উঠে এসেছে মহাত্মা গান্ধীর। ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ওসামা যে ভাষণ দিয়েচিল তাতে অণুপ্রেরণা হিসাবে মহাত্মা গান্ধীর নাম নিয়েছিল ওয়ামা।

ওই টেপটি অনুসারে ১৯৯৬ সাল পর্যন্ত হিংসার কোনও কথা তোলেনি ওসামা। সুদান থেকে আগ্রাসনের পরেই চিত্রটা পাল্টে যায়।

২০১১ সালে ২ মে পাকিস্তানের আবোটাবাদে মারা হয় ওসামাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+