৮ টাকা তেলের দাম বাড়িয়েছি! বাংলাদেশের মানুষ খেতে পাচ্ছে না তাতে কি? ইউনূসের 'মন্ত্রী'র বিস্ফোরক স্বীকারোক্তি

Bangladesh: হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! ইউনূস সরকারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বাংলাদেশ। কিন্তু ক্রমশ এই সরকারের উপর মানুষের ক্ষোভ বাড়ছে। আলু থেকে পেঁয়াজ সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এমনকি এক ধাক্কায় আট টাকা দাম বেড়ে গিয়েছে সোয়াবিন তেলের।

যা নিয়ে ক্ষোভ আরও ভিওংকর আকার নিয়েছে। যদিও বিপুল পরিমান এই দাম বাড়ানোর পিছনে নাকি রয়েছে ইউনূস সরকারই। চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের। সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন (Bangladesh) ।

Bangladesh

সেখানে জানান, বাংলাদেশের (Bangladesh) বাণিজ্য মন্ত্রকের কাজ হল সরবরাহ ও ঘাটতির বিপরীতে যে জোগান দরকার, সেটা ঠিক রাখা। আর সেই কারণেই সয়াবিন তেলের দাম বাড়িয়েছি আমরা। তবে সেটা সাধারণ ক্রেতার জন্য কষ্টসাধ্য হলেও বাস্তবতার জন্য দরকার ছিল বলেও দাবি উপদেষ্টার।

তাঁর কথায়, এটা না করলে বাজারে ব্যাপক সঙ্কট তৈরি হত। এমনকী বিপুল ঘাটতি বেড়ে যেত। যদিও এখন অন্য সমস্ত পণ্যের দাম কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুধু তাই নয়, বাজারে সিন্ডিকেট কাজ হচ্ছে বলেও মন্তব্য করেছেন। জানান, তেল-চিনির বাজারে মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক বা আমদানিকারক রয়েছেন, তারা এটা করছেন। এর মধ্যে সর্ববৃহৎ যে সরবরাহকারী, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি বাজারের একটা বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করতেন বলেও নাম না করে শেখ হাসিনাকে তীব্র আক্রমণ শানান।

তবে সামনে সময় রমজান। বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির কথা বলেন শেখ বশিরউদ্দীন। বলেন, আগামী রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে। এমনকি রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থেকেও নিম্নগামী থাকবে। খেজুর, ছোলা, ডালসহ এ সময় প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন। আর তা যাতে থাকে সেজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান শেখ সাহেব।

অন্যদিকে আলুর দাম আকাশ ছোঁয়া। বাংলা থেকেও আলু যাচ্ছে না। তা নিয়ে কথা বলতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা মেনে নিয়ে আমরা আগামী বছরের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। উৎপাদন বাড়ানো ও বিকল্প বাজার তৈরির জন্য কাজ করছি।' ভারত থেকে আমদানি করা কিছু পণ্যে সাময়িক সমস্যা হয়েছে, সেটা সমাধানে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা (Bangladesh)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+