Argentina Earthquake: ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়, কাঁপল চিলিও; ধেয়ে আসতে পারে সুনামি!
Argentina Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা। একইসঙ্গে কম্পন চিলিতেও। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৭.৪। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বেলা ১২টা ৫৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। দক্ষিণ আর্জেন্টিনার উশুআইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজে কম্পন অনুভূত হয়। কম্পনের পরেই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষজনকে।
জানা গিয়েছে, সমুদ্র পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। সমুদ্রের তলায় কেপ হর্ন ও আন্টার্কটিকার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎস। ৭.৪ মাত্রার জোরালো ভূমিকম্পের পর ফের দুটি আফটারশকও হয়। মার্কিন সুনামি সতর্কতা সিস্টেমের তরফে তৎক্ষণাৎ জারি হয় সুনামির সতর্কা। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের আওতায় আসা অঞ্চলগুলিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

দক্ষিণ আর্জেন্টিনা ও চিলিতে সুনামির সম্ভাবনা। অতি বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ে ভাসিয়ে নিয়ে যাবে উপকূল। ফলে স্বাভাবিকভাবেই দুই দেশের উপকূল থেকে মানুষদজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। চিলির জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়, সুনামির সতর্কতা জারি হতেই দক্ষিণে ম্যাগেলান উপকূল থেকে অবিলম্বে মানুষজনদের অন্যত্র নিয়ে যাওয়া উচিত। সুনামির সাইরেন বাজতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে সেখানে। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেরকম সব ভিডিও।
বাসিন্দাদের অবিলম্বে বিপজ্জনক জায়গা থেকে সরে যেতে অনুরোধ জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বারিকও। এক্স পোস্টে তিনি লেখেন, ম্যাগেলান উপকূল এলাকার সকলকে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি আরও লেখেন, "এই সময়ে আমাদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া ও প্রশাসনকে সহযোগিতা করা উচিত। ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে।" তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
তবে মার্কিন সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ৩ থেকে ১০ ফুট পর্যন্ত দৈত্যাকার ঢেউ আছড়ে পড়তে পারে আর্জেন্টিনা ও চিলির উপকূলে। সন্ধে ৭টা নাগাদ সুনামি আসতে পারে বলে পূর্বাভাস। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের তলদেশে ফায়ার রিং বা আগ্নেয় বলয়ের মধ্যে পড়ে দক্ষিণ আমেরিকার চিলি। এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা চিলি। সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে চিলিতে। তবে এদিন ৭.৪ মাত্রার ভূমিকম্প স্থলভাগে না হয়ে উপকেন্দ্র জলভাগে হওয়ায় বহু ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। তবে সুনামির সতর্কতায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে চিলি তথা আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications