Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ! আছড়ে পড়বে ভয়াবহ সুনামি? রইল আপডেট
Earthquakeঃ ভুমিকম্পে কেঁপে উঠল জাপানের শিকোকু দ্বীপের পশ্চিম উপকূল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক চার বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তৈরি হয়েছে সুনামির আতঙ্ক। গত কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে বিশ্ব।
কয়েক মিনিটের কম্পনে ধ্বংসস্তূপের আকার নিয়েছে তাইওয়ান। এমনকি নিউ ইয়র্কে পর্যন্ত কম্পন অনুভূত (Earthquake) হয়েছে। ভূবিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা একেবারে নজিরবিহীন। আর এই রেশ কাটতে না কাটতেই ফের কম্পন অনুভূত হয়েছে। জাপানের (Japan) শিকোকু দ্বীপের পশ্চিম উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক চার (Earthquake) বলে জানা গিয়েছে। কোচি এবং এহিম বলে বেশ কয়েকটি জায়গায় কম্পনের তীব্রতা ৬ বলে জানা গিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় । আর তাতেই স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ির বাইরে চলে আসে। এমনকি বহু বহুতল ভেঙে পড়েছে বলেও খবর আসছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি। এমনকি ক্ষয়ক্ষতির বিষয়েও স্পষ্ট নয়।
কম্পনের ফলে সামইয়িক ভাবে সুনামির আতঙ্ক তৈরি হলেও তেমন ভাবে কোনও সতর্কতা জারি করা হয়নি বলেই খবর। ইউএসজিএসের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, কম্পনের (Earthquake) উৎস উওয়াজিমা থেকে প্রায় ১৮ কিলোমিটার (11 মাইল) পশ্চিমে ছিল। যা মাত্র ২৫ কিলোমিটার গভীরে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত মাসের শুরুতেই ভুমিকিম্পের সাক্ষী (Earthquake) থেকেছিল জাপান।
সেই সময় জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত ইওয়াতে ও আওমোরি প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। জাপানের আবহাওয়া সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রদেশের উত্তর উপকূলীয় অংশ। কম্পনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল সে দেশ।












Click it and Unblock the Notifications