Earthquake: ভয়াবহ কম্পন, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯! আছড়ে পড়তে পারে তিন মিটার উচ্চতার ঢেউ
Papua New Guinea earthquake: সাত সকালে ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল পাপুয়া নিউ গিনির মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.9 বলে জানা যাচ্ছে। ভয়াবহ এই কম্পনের পরেই সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও শেষমেশ সেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা অনুসারে, 6.9 মাত্রার শক্তিশালী ভুকম্প অনুভূত হয়। এ
রপরেই সুনামির সতর্কতা (Tsunami warning for Papua New Guinea) জারি করা হলেও তা বাতিল করা হয়েছে। ভূমিকম্পের (Papua New Guinea earthquake) কেন্দ্রস্থল পৃথিবীর পৃষ্ঠের খুব নিচে ছিল না। আর সেই কারণে সুনামির শঙ্কা নেই বলেই জানাচ্ছেন গবেষকরা।

শনিবার সকালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে শক্তিশালী ভূমিকম্প (Papua New Guinea earthquake) আঘাত হানে। এর কেন্দ্র ছিল মধ্য-সাগরে, নিউ ব্রিটেন দ্বীপের কিম্বে শহরের ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) পূর্বে। এরপরেই পাপুয়ানিউ গিনি উপকুলের একাধিক এলাকায় সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতায় জারি করা হয়। এমনকী ১ থেকে তিন মিটার পর্যন্ত ঢেউ হতে পারে বলেও জানান হয়।
যদিও এমন আশঙ্কা আর নেই বলে আপডেট দেওয়া হয়েছে। অন্যদিকে সাত সকালে হঠাত করে শক্তিশালী এই কম্পনের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতের বিষয়েও জানান যায়নি। তবে পাপুয়া নিউ গিনি সংলগ্ন এলাকায় ভূমিকম্প নতুন কিছু নেই। মাঝে মধ্যেই কেঁপে ওঠে ওই এলাকার মাটি। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউ ব্রিটেন এইক দ্বীপে ৫০০,০০০ এরও বেশি লোক বাস করে।
Papua New Guinea earthquake: রিং অফ ফায়ার আসলে কি ?
প্রশান্ত মহাসাগরের চারপাশের একটি বিস্তীর্ণ এলাকাকে "রিং অফ ফায়ার" বলা হয়। এই এলাকা প্রায় ৪০,০০০ কিলোমিটার লম্বাা। একাধিক দেশের সীমান্ত আছে। যেমন জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, নিউ জিল্যান্ড, চিলি, পেরু সহ আছে একাধিক এলাকা।
এই এলাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সক্রিয় একটি আগ্নেয়গিরি যেমন আছে, তেমনই ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে। এটি পৃথিবীর টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থিত, যেখানে প্লেটগুলির নড়াচড়ার কারণে প্রায়শই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের ঘহটনা ঘটে থাকে। কার্যত আতঙ্কের মধ্যেই কাটাতে হয় সেখানকার মানুয়কে।












Click it and Unblock the Notifications