৭.৭ মাত্রার ভুমিকম্পে কাঁপল নিউ ক্যালিডোনিয়া! তিন দেশে জারি সুনামি সতর্কতা

Earthquake In Pacific: প্রবল ভুমিকম্প অনুভূত প্রশান্ত মহাসাগর এলাকাতে। কম্পনের তীব্রতা ৭.৭ বলে জানা গিয়েছে। আর এর ফলে সুনামির তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের তরফে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে ভয়াবহ এই কম্পনের ফলে। জানা গিয়েছে। ক্যালেডোনিয়ার লোয়ালটি দ্বীপে কম্পন অনুভূত হয়। এর ফলে তিনটি দেশে দেশে সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 ৭.৭ মাত্রার ভুমিকম্পে কাঁপল নিউ ক্যালিডোনিয়া!

ফিজি, নিউ ক্যালেডোনিয়া এবং ভানুয়াতুতে ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। United States Geological Survey গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।

সংস্থা জানাচ্ছে, ১০ কিমি গভীরে এই কম্পন অনুভূত হয়েছে। যার ফলে তীব্র কম্পন অনুভূত হয়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি। তবে তীব্রতা যা তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে সুনামির ফলে বড় ঢেউ আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আর তাই সমুদ্র এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। যতদ্রুত সম্ভব নিরাপদ যায়গাতে সরে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

এই কম্পনের পরেই ভানুয়াতু আবহাওয়া দফতরের তরফে একটি অ্যালার্ট জারি করা হয়েছে। যেখানে বড়সড় সুনামি আছড়ে পড়ার আশঙ্কার কথা বলা হয়েছে। আর যা ভুমিকম্পের কাছাকাছি কোনও জায়গা কিংবা দূরবর্তী সৈকত এলাকাতে আঘাত করতে পারে বলেও ওই বার্তায় বলা হয়েছে।

আর এরপরেই সে দেশের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি উচু কোনও জায়গাতে প্রয়োজনে চলে যাওয়ারও কথা বলেছে। শুধু তাই নয়, উপকূলবর্তী একাধিক দেশও সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে এহেন ভুমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘন্টা আগেই মধ্য আমেরিকার গুয়েতেমালা এলাকাতে প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪ ছিল বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পরেই তীব্র আতঙ্কে সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+