প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে ছোটাছুটি! আছড়ে পড়তে পারে ১০ ফুটের ঢেউ
গত কয়েকদিন আগে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। ভয়ঙ্কর এই কম্পনে এক হাজারেরও বেশী মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। কয়েক হাজার মানুষ আহত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার প্রবল কম্পন।
গত কয়েকদিন আগে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। ভয়ঙ্কর এই কম্পনে এক হাজারেরও বেশী মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। কয়েক হাজার মানুষ আহত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার প্রবল কম্পন। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমের ভানুয়াতুতে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮ বলে জানা যাচ্ছে।

প্রবল এই কম্পনের পরেই সে দেশে সুনামি আছড়ে পড়তে পারে বলে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।
শুধু তাই নয়, ১০ ফুট সমান ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। প্যাসিফিক সুনামি ওয়ানিং সেন্টারের তরফে বলা হচ্ছে উৎস্যস্থল থেকে ১৮৫ মাইলের মধ্যে প্রবল ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফেও সে দেশের মানুষের জন্যে এই সতর্কবার্তা জারি করেছে। সংস্থা বলছে কম্পনের উতস্যস্থল আইল্যান্ডের নর্থ-ওয়েস্টে। মাটি থেকে মাত্র ৫৬ মাইল গভীরে। হঠাত কম্পণে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ছোট একটি দ্বীপ হলেও সেখানে কয়েক হাজার মানুষের বসবাস।
ঝাঁকুনি হতেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। এতটাই দুলে ওঠে গোটা এলাকা যে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষজন কার্যত ছোটাছুটি শুরু করে দেন। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। এমনকি হতাহতেরও খবর নেই।
তবে সুনামির কারনে আপাতত স্থানীয় মানুষকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে সমুদ্র উত্তাল থাকতে পারে বলে সতর্কবার্তা। ফলে এই মুহূর্তে সমুদ্রে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শনিবার ক্যারিবীয় হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ১২৯৭ জনে দাঁড়িয়েছে। জীবিত কাউকে খুঁজে পেতে ধ্বংস্তুপের মধ্যেই তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ভূমিকম্পের কবলে পড়ে গুড়িয়ে গেছে বসত-বাড়ি, গির্জা এবং স্কুল।
অনেক হাসপাতাল রোগীতে ভরে গেছে এবং সেখানে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের প্রয়োজন ছিল। কর্মকর্তারা বলছেন, প্রায় পাঁচ হাজার ৭০০ মানুষ আহত হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
সম্প্রতি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে বলা হয়েছে আগামী ২০ বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে দেড় ডিগ্রি। আর এই পরিস্থিতির জন্য যে মানুষই সম্পূর্ণভাবে দায়ী হবে। বিশ্ব জুড়ে উষ্ণায়ন যে ক্রমশ প্রবল হচ্ছে, সে কথা আগেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
তবে এ ভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে তাপমাত্রা বেড়ে যাবে, তা রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেলের রিপোর্টে প্রথম প্রকাশ্যে এসেছে। এছাড়া আরও জানানো হয়েছে যে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড়, ভূমিকম্পের মতো ঘটনা আরও বেশি ঘটবে পৃথিবীতে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications