Earthquake: মঙ্গলবারের পর বুধবারও! সকালে হঠাৎ কেঁপে উঠল মাটি, আতঙ্কে হুড়োহুড়ি
Earthquake: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এলাকা (Indonesia's North Sulawesi province)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.০ বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এমনকী হতাহতেরও খবর নেই। তবে সাতসকালে হঠাত কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় বলে খবর। মঙ্গলবার সকালে হঠাত করেই কেঁপে ওঠে কলকাতা সহ পূর্বপাড়ের বিস্তীর্ণ এলাকা।
বাংলাদেশেও তীব্র কম্পন অনুভূত হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের কম্পন (Earthquake) । ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া।জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ৬টার কিছু পরে হঠাত করই কম্পন অনুভূত হয়। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। আর তা একেবারেই ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ছিল বলে জানাচ্ছে ইউএসজিএস।

আর সেই কারণেই কম্পন (Earthquake) অনেকটাই অনুভূত হয়েছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সাধারণ মানুষ একেবারে আতঙ্কিত হয়ে পড়েন। যদিও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
বলে রাখা প্রয়োজন, ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ একটি এলাকা। 'রিং অব ফায়ার' হিসাবেও পরিচিত। গোটা এলাকাজুড়ে একাধিক আগ্নেয়গিরি রয়েছে। মাঝে মধ্যেই সেগুলি জেগে ওঠে। আর সেই সময় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয় সেখানকার মানুষকে। মাঝে মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া।
ব্যাপক ক্ষয়ক্ষতিরও মুখোমুখি হন সে দেশের মানুষ। যা খবর, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কোনও সুনামি সতর্কতা এখনও প্রশাসনের তরফে জারি করা হয়নি বলেই জানা যাচ্ছে। তবে আফটার শকের আশঙ্কা আছে। সে বিষয়ে ইন্দোনেশিয়ার মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
Earthquake: কেঁপে ওঠে কলকাতা সহ একাধিক এলাকা
বলে রাখা প্রয়োজন,মঙ্গলবার সাতসকালে সবাই প্রায় ঘুমের মধ্যেই। সেই সময় হঠাত করেই ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে কলকাতা-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ অংশে।
জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.১। ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল ছিল বঙ্গোপসাগর। হঠাত এহেন কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়। অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন।












Click it and Unblock the Notifications