Bangladesh Earthquake: বারবার কেঁপে উঠছে মাটি, আতঙ্কে হুড়োহুড়ি! বাংলাদেশ কি তাহলে শেষ...

Bangladesh Earthquake: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের মাটি! শুক্রবার সকালে হঠাত করেই প্রবল কম্পন অনুভূত হয় রাজধানী ঢাকা এবং সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমত মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রাণে বাঁচতে নিরাপদের জন্যে ছোটাছুটি শুরু করে দেন। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকী ক্ষয়ক্ষতিরও কোনও খবর নেই।

তবে আতঙ্কে বহু মানুষ বাইরে ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০ টা থেকে ১০ টা বেজে ৪৫ মিনিটের মধ্যে এই কম্পন (Bangladesh Earthquake) অনুভূত হয়। উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মায়ানমার বলে সে দেশের আবহাওয়া অধি দফতর সূত্রে জানা গিয়েছে।

bangladesh

শুধু তাই নয়, বাংলাদেশের আবহাওয়া অধি দফতর ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০ টার পর রাজধানী ঢাকা সহ বাংলাদেশের (Bangladesh Earthquake) বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ ছিল বলেও জানিয়েছেন ওই আধিকারিক। হঠাত করে এমন কম্পনের কারণ কি?

এই প্রসঙ্গে ওই আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মায়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। যার প্রভাবে হঠাত করেই কেঁপে ওঠে বাংলাদেশের মাটিতে। শুধু তাই নয়, একেবারে রাজধানী ঢাকা সহ ত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

বলে রাখা প্রয়োজন, রাজধানী ঢাকায় বহু বহুতল আছে। আছে বড়বড় অফিসও। হঠাত কম্পন অনুভূত হওয়াতে অনেকেই নীচে নেমে আসেন। যা নিয়ে একেবারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে ছোট বড় মিলিয়ে একাধিক কম্পন অনিভুত হয়েছে বাংলাদেশে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঢাকা সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত (Bangladesh Earthquake)। যা আগামিদিনে বিপদ ডেকে আনবে না তো? ক্রমশ আতঙ্ক বাড়ছে ওপার বাংলায়।

শুধু তাই নয়, বারবার এমন কম্পন কোনও কি বিপদের সঙ্কেত দিচ্ছে? এমনটাই শঙ্কা ওপারের মানুষের। যদিও এমন কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন স্থানীয় আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+