China Earthquake: ভয়াবহ কম্পন চিনে, তছনছ গোটা শহর, মৃত শতাধিকেরও বেশি মানুষ

China Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। উত্তর-পশ্চিম চিনের গানসু এবং কিংহাই প্রদেশে ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আর তাতেই কেঁপে গিয়েছে গোটা দেশ। কার্যত তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে একের পর এক বহুতল।

ভয়াবহ এই ভূমিকম্পের (China Earthquake) ঘটনায় এখনও পরজন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অত্ত ২৩০ জন এই ঘটনায় আহত। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

China Earthquake

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা চিনের একাধিক হাসপাতালে করা হচ্ছে। অন্যদিকে বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। মনে করা হচ্ছে ধংসস্তূপের মধ্যে বহু মানুষ এখনও আটকে আছে।

ইতিমধ্যে উদ্ধারকাজে (China Earthquake) হাত লাগিয়েছে চিনের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনীও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। যদিও European Mediterranean Seismological Centre এর দাবি কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক এক।

আর তাতেই ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে সে দেশ। USGS এর তথ্য অনুসারে গানসু'র প্রাদেশিক রাজধানী শহর লানঝো থেকে ১০২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে গভীরে এই কম্পনের উতস্যস্থল। মাত্র ১০ কিলোমিটার গভীরে প্রবল এই ঝটকা অনুভূত হয়েছে বলেও সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এরপর ব্যাক টু ব্যাক একাধিক আফটার শকের (China Earthquake) ঘটনা ঘটে।

এমনকি আরও বেশ কয়েকটি কম্পন অনুভূত (China Earthquake) হতে পারে বলে অনুমান সে দেশের আবহাওয়া অফিসের। আর তাই ঘটনার পরেই দেশ জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, চিনের বুকে ভূমিকম্পের (China Earthquake) ঘটনা নতুন কিছু নয়। গত অগস্ত মাসেই চিনে ভয়াবহ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। তাতে ব্যাপক ক্ষতি হয় সে দেশে। ভেঙ্গে পরে একের পর এক বহুতল। যদিও মৃত্যু ঘটেনি। তবে ঘটনায় ২৩ জন আহত হন। তবে চিনের বুকে সম্ভবত এটাই সবথেকে বড় ভূমিকম্পে মৃতের ঘটনা। মত বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+