এশিয়ার বাইরেও করোনা ভাইরাসের থাবা, ফ্রান্সে মৃত্যু পর্যটকের
এবার এশিয়া ছাড়িয়ে চীনা ভাইরাস করোনার থাবা গিয়ে পড়েছে সুদূর ফ্রান্সেও। শনিবার সকালে প্যারিসের বার্নার্ড হাসপাতালে মৃত্যু হয় বছর বিরাশির এক চিনা পর্যটকের।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুযেই জানান গত ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন চীনের হুবেই প্রদেশের এই প্রবীণ বাসিন্দা।সংক্রমণের আসল কারণ সামনে আসার আগেই ক্রমেই মৃত্যুর দিকে ঢলে পড়েন তিনি।
পরিস্থিতি ক্রমেই সংকটজনক হতে থাকলে কদিন আগেই হাসপাতালে ভর্তি হিয়েছিলেন তিনি। অনেক পরীক্ষা নীরিক্ষার পর তার শরীরে নোভেল করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পান চিকিৎসকরা।
সূত্রের খবর, ওই পর্যটকের মেয়ের দেহেও ইতিমধ্যেই করোনার সংক্রমণ ঘটেছে। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি তাঁকে ওয়ার্ডের বাইরে বেরতে দেওয়া হবে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
করোনাভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে প্রায় দু’হাজার। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০৯০ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫ হাজারের বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। চিনের বাইরে বিশ্বজুড়ে যে ৬০০ জনের দেহে করোনার জীবাণু মিলেছে, তাঁদের মধ্যে মাত্র ৩৫ জন ইউরোপীয় দেশের নাগরিক। তবে এশিয়ার বাইরে করোনার থাবায় প্রথম মৃত্যু হল ফ্রান্সেই।












Click it and Unblock the Notifications