ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা! ওমান থেকে নির্বাসিত করা হবে আমন্ত্রিত জাকির নায়েককে
ধর্মীয় প্রচারে ওমান যাচ্ছেন জাকির নায়েক। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার তরফে জাকির নায়েককে আটক করতে ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেক্ষেত্রে মৌলবাদী জাকির নায়েক সেখানে কতটা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারেন এখন সেটাই দেখার।

ওমানে দুই অনুষ্ঠান
ধর্মীয় সমাবেশে যোগ দিতে ২৩ মার্চ জাকির নায়েকের ওমান যাওয়ার কথা রয়েছে। দুটি কর্মসূচিতে ডাক পেয়েছিলেন জাকির নায়েক। দুটিই ধর্মীয় উপদেশ প্রদান অনুষ্ঠান। কোরানের বিশ্বব্যাপী প্রয়োজনীয়তা নিয়ে বক্তৃতা দেওয়া কথা রয়েছে ২৩ মার্চ। দ্বিতীয় অনুষ্ঠানটি হওয়ার কথা ২৫ মার্চ, কাবুল বিশ্ববিদ্যালয়ে, সেখানে মানবজাতির জন্য নবী মহম্মদের ওপরে বক্তৃতা দেওয়া কথা রয়েছে।

ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ
২০১৭ সাল থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে অর্থ তছরূপ, ধর্মীয় সাম্প্রদায়িকতা, হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। ২০১৬-র শেষ দিকে ভারত সরকার জাকি নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে। ভারত থেতে পালিয়ে জাকির নায়েক চলে যায় মালয়েশিয়ায়। সেখানেও তার বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ ওঠে।

ওমানে ভারতীয় দূতাবাসের তৎপরতা
জাকির নায়েকের ওমান যাত্রার খবর পাওয়ার পরেই সেখানকার ভারতীয় দূতাবাসের তরফে স্থানীয় আইন অনুযায়ী তাকে আটক ও নির্বাসিত করতে স্থানীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। জাকির নায়ককে ওমানে আটক করা হলে, ভারতের তরপ থেকে আইনি দল পাঠানো হতে পারে।

বিদেশে জাকির নায়েক
কাতারে ২০২২-এর ফুটবল বিশ্বকাপে ধর্মীয় উপদেশ দেওয়ার জন্য জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্যদিকে, থেরেসা মে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় সেখানে জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিন লাদেনের প্রশংসা করার পাশাপাশি জাকির বলেছে, সব মুসলিমের জঙ্গি হওয়া উচিত।












Click it and Unblock the Notifications