Donald Trump: এবার ২৫ শতাংশ শুল্কের খাঁড়া! ট্রাম্পের বড় সিদ্ধান্তে ভোগান্তিতে ভারত-চিন

Trump Tariff War: শুল্কযুদ্ধ জিইয়েই রাখছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর চড়া হারে শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্টের। যার জেরে যে সমস্ত দেশ ভেনেজুয়েলার থেকে তেল ও গ্যাস কিনবে, তাদেরও বিপাকে পড়তে হতে পারে। সেই তালিকায় রয়েছে ভারতও। সংবাদসংস্থা এএফফি সূত্রে খবর, ভারত ছাড়াও চিন, মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনে তেল রপ্তানি করে থাকে ভেনেজুয়েলা। ট্রাম্পের চড়া শুল্ক আরোপে ব্যাহত হতে পারে সেই রপ্তানি।

সোমবারই চড়া শুল্ক আরোপ করে ফের একবার বিশ্ব বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা উসকে দিলেন ট্রাম্প। ভেনেজুয়েলা পৃথিবীর সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম। এখানে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সংরক্ষিত অবস্থায় আছে। আর তার উপরেই ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রত্যক্ষ তো বটেই, পরোক্ষভাবে প্রভাব পড়বে তেলের ক্রেতা দেশগুলির উপর।

TRUMP

২ এপ্রিল থেকে নতুন হারে শুল্ক কার্যকর হতে পারে। সোমবার এসংক্রান্ত নির্দেশিকাই সই-ও করেছেন ট্রাম্প। এরপর সচিব ও অন্যান্য মার্কিন এজেন্সির পর্যালোচনার পর শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হোয়াইট হাউসের মসনদে ফেরার পর থেকেই একাধিক দেশের উপর শুল্কের খাঁড়া নামিয়ে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধু দেশ হোক বা শত্রুপক্ষ, কাউকে রেয়াত করেননি মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকাকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে আরও শক্তিশালী করতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত।

Take a Poll

সংবাদসংস্থা এএফপিকে বিশেষজ্ঞরা জানান, গত ফেব্রুয়ারি মাসেই শুধু প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল তেল চিনে রপ্তানি করেছে ভেনেজুয়েলা। আমেরিকাকে রপ্তানি করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার ব্যারেল। এদিন সেই ভেনেজুয়েলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শয়ে শয়ে অপরাধীদের মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো হচ্ছে বলে দাবি ট্রাম্পের। ভেনেজুয়েলাকে আমেরিকার শত্রু বলেও ঘোষণা করেন ট্রাম্প। আর তাই শুল্ক আরোপের নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে জানান তিনি।

এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কিনেছে ভারতই। গত ২০২৩ সালের ডিসেম্বর ও ২০২৪ সালের জানুয়ারি মাসে যার পরিমাণ সর্বোচ্চ। গত বছর ভারতকে প্রতিদিন ৬ লক্ষ ৬০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে ভেনেজুয়েলা। ট্রাম্পের নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্তের জেরে তাই শক্তি উৎপাদনের বাজারে চরম টানাপোড়েন সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+