ডলারের বিকল্প মুদ্রা ভাবলেই পড়তে হবে বিপদে, BRICS দেশগুলিকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস (BRICS) দেশগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার। স্পষ্ট ভাষায় বললেন, যদি তারা মার্কিন ডলারের বিকল্প মুদ্রা চালু করার চেষ্টা করে তবে তাদের ১০০% শুল্কের মুখোমুখি হতে হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, "ব্রিকস দেশগুলো ডলার থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, আর আমরা চুপচাপ দেখে যাচ্ছি-এটা আর চলবে না। তারা যদি আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে কঠোর শুল্কের সম্মুখীন হতে হবে এবং তারা মার্কিন অর্থনীতিতে প্রবেশের সুযোগ হারাবে। আমরা আরেকটি 'কঠোর দেশ' হতে চাই না। যারা ব্রিকস মুদ্রা তৈরি করতে চায়, তাদের জন্য শুল্ক এবং মার্কিন বাজার থেকে বিদায় নিশ্চিত।"

Donald Trump

ট্রাম্পের এই মন্তব্যের পরই ফের বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট কি হুঁশিয়ারি দিতে চাইলেন, তাই জানতে চেয়েছেন অনেকে।

প্রসঙ্গত, BRICS-একটি আন্তঃসরকারি সংস্থা, যার সদস্যরা হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলেই খবর রয়েছে ট্রাম্পের কাছে।

যদিও মার্কিন ডলার এখন বিশ্ব বাণিজ্যের ৯০% লেনদেন নিয়ন্ত্রণ করে, কিছু দেশ বিকল্প ব্যবস্থা খুঁজছে, যেমন জাপানি ইয়েন, ইউরো, ব্রিটিশ পাউন্ড ইত্যাদি। আর তাতেই এবার চরম হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

এপ্রসঙ্গে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে, "ভারত মার্কিন ডলার থেকে সরে যাওয়ার ধারণাকে সমর্থন করে না। তবে ভারত তার নিজস্ব বাণিজ্যিক স্বার্থে 'ওয়ার্কঅ্যারাউন্ড' খুঁজছে। ব্রিকস মুদ্রার জন্য কোনো প্রস্তাব নেই ভারতের পক্ষ থেকে"।

কেন ট্রাম্প এতটা কঠোর? আসলে, মার্কিন ডলার বিশ্বব্যাপী আধিপত্য বজায় রেখেছে, যা মার্কিন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দেয়। যদি ব্রিকস বিকল্প মুদ্রা চালু করে, তাহলে মার্কিন ডলারের চাহিদা কমে যাবে এবং ডলার-নির্ভর মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ট্রাম্প নিশ্চিত করতে চান যে কোনো দেশ ডলারের প্রতিস্থাপন যাতে না করে।

মনে করা হচ্ছে, ট্রাম্পের এই হুঁশিয়ারির পর, ব্রিকস দেশগুলোর মধ্যে পুনরায় আলোচনা হবে। কিন্তু ভারত, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এখনো ডলারের বিকল্প ব্যবহারে সরাসরি সম্মতি দেয়নি। তাই বৈঠকে তাঁদের কাছ থেকে সম্মতি মিলবে না বলেই মনে করা হচ্ছে। চীন ও রাশিয়া এই পরিকল্পনায় সবচেয়ে বেশি আগ্রহী, কারণ তারা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চায়। তবে তাঁদের দুজনের মতামতে ব্রিকস মুদ্রার উৎপত্তি হবে কিনা, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+