Donald Trump: "বেছে বেছে আমেরিকা ও ইজরায়েলকে টার্গেট!" আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

Donald Trump: মসনদে বসে রণংদেহী মেজাজে ডোনাল্ড ট্রাম্প। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (International Criminal Court) উপর নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। আমেরিকার বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি ট্রাম্পের।

শুধু তাই নয়, বন্ধু ইজরায়েলকে (Israel) টার্গেট করেও আইসিসি নানা অভিযোগ এনেছে বলে দাবি। আর তাই, আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর একগুচ্ছ নির্দেশিকা জারি করে নির্বাহী নির্দেশে (Executive Order) সই করলেন ট্রাম্প।

icc

এনিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবারই ট্রাম্পের সঙ্গে কথা হয় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরই ট্রাম্পের এই অর্ডারে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ক্ষমতার অপপ্রয়োগ করেছে ওই আদালত। অর্ডারে উল্লেখ করা হয়েছে, "আমেরিকা ও ঘনিষ্ঠ বন্ধু ইজরায়েলের বিরুদ্ধে বেআইনি ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।"

আন্তর্জাতিক অপরাধ আদালতের সমস্ত আধিকারিক ও তাঁদের পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ট্রাম্প। আফগানিস্তানে মার্কিন সেনা ও গাজায় ইজরায়েলি সেনার যুদ্ধপরাধ সংক্রান্ত মামলা চলছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে। আদালতের একাধিক সিদ্ধান্ত ইজয়ায়েল ও আমেরিকাকে ইচ্ছে করে টার্গেট করে নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের। তদন্তে যারা সহায়তা করেছেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের।

হোয়াইট হাউসে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মাঝে গাজা দখল করে প্যালেস্তাইনিদের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা করেন ট্রাম্প। তবে আমেরিকা বা ইজরায়েল, কেউই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর অবশ্য আইসিসির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত নভেম্বরের ২১ তারিখ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষমন্ত্রী ও হামাসের সেনাপ্রধানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যদিও সেই সেনাপ্রধান মৃত বলে দাবি করে ইজরায়েল। আইসিসির বিচারক করিম খানের দরখাস্তের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানায় অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে অন্ততপক্ষে ২০২৪ এর ২০ মে পর্যন্ত মানবতার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+