Donald Trump: রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হলেন ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন ভ্যান্স
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। আর ভাইস প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী হয়েছে জেডি ভেনসি। একসময় ট্রাম্পের প্রবল বিরোধী ছিলেন ভেনসি। তাঁকে সহযোগী হিসেবে পেতে চলেছেন ট্রাম্প।
রবিবার ট্রাম্পের উপরে প্রাণঘাতি হামলা চালানো হয়েছিল। পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী প্রচারে ট্রাম্পকে টার্গেট করে গুলি চালানো হয়। ট্রাম্পের ডানকান ছুয়ে বেরিয়ে যায় গুলিটি। তদন্তে জানা যায় থমাস নামে এক কুড়ি বছরের প্রফেশনাল শ্যুটার এই গুলি চালিয়েছিল। যদিও তাঁকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে ট্রাম্পের সিক্রেট সার্ভিস।

তারপরেই ট্রাম্পকে হত্যার চেষ্টা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। রিপাবলিকান ন্যাশনাল কনভেনার মিল ওয়াকি এই ঘোষণা করেছেন। তিনি বিবৃতি জারি করে ট্রাম্পের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট পদে জেডি ভিনসির নাম ঘোষণা করে এক কথায় সকলকে চমকে দিয়েছেন তিনি।
ভেনসির বয়স ৩৯ বছর। ওহিওর সেনেটর তিনি। তিনি নির্বাচিকত হলে মার্কিন মুলুকে সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্ট হবেন। একসময়ে ভেনসি ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। একেবারেই ট্রাম্পকে পছন্দ করতেন না তিনি। জেডি ভেনসি আমেরিকার মেরিন কপ সার্ভিসে ছিলেন। ওহিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
একসময়ে ট্রাম্পকে আমেরিকার হিটলার বলেও আক্রমণ করেছেন ভেনসি। সেই ওহিও-র সেনেটরকেও ট্রাম্পের ডেপুটি পদে প্রার্থী করে বড় চমক দিয়েছে রিপাবলিকানরা তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য ভেনসির স্ত্রী ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক।
তাঁর নাম উষা চিলুকুরি। তাতে লাভবান হবেন রিপাবলিকানরা। আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুত মার্কিনিদের সমর্থন পাবে রিপাবলিকানরা। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে নেভার ট্রাম্প আন্দোলনের প্রধান মুখ ছিলেন ভেনসি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে ঝড় তুলেছিলেন তিনি। এমনকী প্রকাশ্যে ট্রাম্পকে ভণ্ড প্রতারক বলতেও ছাড়েননি তিনি।
সেই ভেনসিই আমার ট্রাম্পের বিরুদ্ধে চলা হাস মানি মামলায় রিপাবলিকান প্রার্থীর সমর্থনে পাশে দাঁড়িয়েছিলেন। এমনকী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতায়ও সরব হয়েছিলেন তিনি। ইউক্রেনকে অস্ত্র সাহায্যে রিরোধিতা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications