কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানকে 'ওয়ার্ক ইট আউট ' এর বার্তা ট্রাম্পের
কাশ্মীর ইস্যুতে ফের একবার পুরনো সুরেই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে ফের একই সুরে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
কাশ্মীর ইস্যুতে ফের একবার পুরনো সুরেই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে ফের একই সুরে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারও ভারত ও পাকিস্তানের মতো দুটি শক্তিধর দেশকে কাশ্মীর ইস্যুতে 'ওয়ার্ক ইট আউট' এর বার্তা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের পুরনো বার্তা
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে বার্তা দেওয়া হয়, যে দুটি পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান বিষয়টি নিয়ে নিজেরা সমস্যা সমাধানের চেষ্টা করুক। তবে এরপরও মার্কিন প্রেসিডেন্টের বার্তা যে, কাশ্মীর ইস্যুতে তিনি এখনও মধ্যস্থতার রাস্তায় যেতে রাজি।

দুই দেশনেতার সঙ্গে ইতিবাচক আলোচনা
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের দুই দেশ নেতার সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশনেতাই তাঁর ভালো বন্ধু। হোয়াইট হাউসের তরফে আশা প্রকাশ করা হয়েছে যে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে।

মধ্যস্থতার বার্তা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ট্রাম্পের আলোচনার সময় ফের একবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রসঙ্গ ওঠে। সেই সময়, ভারতের তরফে সেই মধ্যস্থতার প্রসঙ্গকে বিশেষ আমল দেওয়া হয়নি। যদিও , এরপরও ট্রাম্প একই সুরে জানিয়ে দেন যে কাশ্মীর ইস্যুতে যাবতীয় সাহায্যের জন্য তিনি প্রস্তুত। ভারতকে যাবতীয় সাহায্য করতে তিনি চান। এই প্রসঙ্গেই তিনি মধ্যস্থতার বার্তা দেন।












Click it and Unblock the Notifications