মার্কিন মুলুকের মধ্যাঞ্চলে রিপাবলিকানদের জয়জকার, একের পর এক স্টেট জেতার পথে ট্রাম্প

মার্কিন মুলুকের মধ্যাঞ্চল রিপাবলিকান বলে চিহ্নিত। মধ্য আমেরিকা মূলত কৃষিপ্রধান। এখানকার কৃষিজীবী, রক্ষণশীল শ্বেতাঙ্গরা রিপাবলিকানদের বিশাল ভোটব্যাঙ্ক। এবং সেই ভোটব্যাঙ্ককে কাজে লাগিয়েই একের পর এক মধ্যাঞ্চলীয় স্টেটে জয় লাভ করার পথে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

টেক্সাসে এবং ফ্লোরিডায় এগিয়ে ট্রাম্প

টেক্সাসে এবং ফ্লোরিডায় এগিয়ে ট্রাম্প

ডেমোক্র্যাট হিসাবে চিহ্নিত ২০৩টি কলেজ ভোট বাইডেনের খাতায় ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে ১২৫টি রিপাবলিকান কলেজ ভোট নিশ্চিত ভাবে ডোনাল্ড ট্রাম্প পাবেন বলে মনে করা হচ্ছে। তবে আসল লড়াই হবে ২১০টি ব্যাটলগ্রাউন্ড কলেজ আসনের জন্য। এর মধ্যে সব থেকে বড় রাজ্যগুলি হল টেক্সাস এবং ফ্লোরিডা। টেক্সাসে ৩৮টি এবং ফ্লোরিডায় ২৯টি করে কলেজ ভোট রয়েছে। এই দুই রাজ্যেই সবাইকে অবাক করে এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

কোন কোন রাজ্য ট্রাম্পের জয়?

কোন কোন রাজ্য ট্রাম্পের জয়?

নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, কানসাস, ওকলাহামা, আকরানসাস, মিসিসিপ্পি, টেনেসি, মুসোরি, লুজিয়ানা, অ্যালাবামা, ইন্ডিয়ানা, ওয়ায়োমিং রাজ্যগুলিতে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। এই রাজ্যগুলিতে রিপাবলিকানদের জয়ের ব্যবধানও বেশ ভালো। তবে এর মাঝেও মার্কিন মুলুকের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে পিছিয়ে পড়ে চিন্তিত ট্রাম্প।

কোন রাজ্যের মূল্য কত?

কোন রাজ্যের মূল্য কত?

এদিকে নর্থ ডাকোটায় রয়েছে ৩টি ইলেকটোরাল কলেজ, সাউথ ডাকোটাতেও রয়েছে ৩টি ইলেকটোরাল কলেজ, নেব্রাস্কাতে রয়েছে ৫টি ইলেকটোরাল কলেজ, কানসাসে রয়েছে ৬টি ইলেকটোরাল কলেজ, ওকলাহামাতে রয়েছে ৭টি ইলেকটোরাল কলেজ, আকরানসাসে রয়েছে ৭টি ইলেকটোরাল কলেজ।

আরও যেসব রাজ্যের ফলাফল সামনে আসছে

আরও যেসব রাজ্যের ফলাফল সামনে আসছে

এছাড়া মিসিসিপ্পিতে রয়েছে ৬টি ইলেকটোরাল কলেজ, টেনেসিতে রয়েছে ১১টি ইলেকটোরাল কলেজ, মুসোরিতে আছে ৬টি ইলেকটোরাল কলেজ, লুজিয়ানায় আছে ৮টি ইলেকটোরাল কলেজ, অ্যালাবামায় আছে ৯টি ইলেকটোরাল কলেজ, ইন্ডিয়ানায় ১১টি এবং ওয়ায়োমিংয়ে রয়েছে তিটনি ইলেকটোরাল কলেজ।

যে রাজ্যগুলিতে এগিয়ে বাইডেন

যে রাজ্যগুলিতে এগিয়ে বাইডেন

এদিকে গত নির্বাচনে জেতা নিউ মেক্সিকো এবং কোলারাডো হাতছাড়া হতে চলেছে ট্রাম্পের। এই দুই রাজ্যেই এগিয়ে গিয়েছেন বাইডেন। এছাড়া গত নির্বাচনে জেতা মন্ট্যানা, মিনেসোটা, অ্যারিজোনাতেও বাইডেনের কাছে পিছিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আফ্রিকান-আমেরিকানদের ভোটের প্রভাবের ফলে ইলনয়িসে হারতে হবে ট্রাম্পকে। গতবার এই রাজ্য ছিল রিপাবলিকানদের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+